তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে রমজান মাসের শুরুতে বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন দুর্বীসহ হয়ে উঠেছে। দিনরাত সমানে চলছে লোডসেডিং। সেহেরী, ইফতার ও তারাবি নামাজের সময় লোডসেডিং প্রায় নিয়মে পরিণত হয়েছে, এতে জনমনে বাড়ছে ক্ষোভ।
জানা গেছে, তানোর উপজেলায় পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ করে। তানোরে পিডিবির গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার, প্রতিদিন বিদ্যুৎতের চাহিদা প্রায় ৬ মেগাওয়াট। কিন্তু মিলছে দেড় থেকে দুই মেগাওয়াট। এবিষয়ে (পিডিবি নেসকো) তানোর আবাসিক প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, চেষ্টা চলছে সমাধান করার। এদিকে পল্লী বিদ্যুতের অবস্থা আরো ভয়াবহ। তানোর পল্লী বিদ্যুতের এজিএম কামাল হোসেন বলেন, তাদের গ্রাহক প্রায় ৫০ হাজার এবং বিদ্যুতের চাহিদা প্রায় ২২ মেগাওয়াট, কিন্ত তারা পাচ্ছেন মাত্র
১২ মেগাওয়াট তাহলে কিভাবে সমস্যা দুর হবে। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে জালানি সঠিক ভাবে মিলছে না, এই জন্য বিদ্যুতের এমন অবস্থা। তবে বিকল্প চিন্তা ভাবনা করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।








