দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে পটুয়াখালীর দুমকিতে প্রতিষ্ঠা বার্ষীকি পালিত হয়েছে।
বুধবার (৩ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার দলিয় কার্যালয়ে দুমকি উপজেলা আহবায়ক আব্দুর রহমান মিনা’র সভাপতিত্বে ও সদস্য আমানুল্লাহ আমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এবিপার্টি পটুয়াখালী জেলা সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সদস্য আবদুর রহমান, উপজেলা সদস্য সচিব মো. মুশফিকুর রহমান মনির প্রমুখ।
Views: 339
Related