Saturday, October 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

দুর্নীতি সর্বত্রই ব্যাধিরূপ

admin by admin
June 22, 2024
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

 

।।এক।।
ঈদ কুরবানি কিংবা লম্বা বিরতিতে গ্রামের সহজ সরল মানুষের সাথে সময়
কাটাতে চেষ্টা করি। এবারেও রীতির ব্যতিক্রম হয়নি। গ্রামের মুরুব্বিদের সাথেই
বেশি মিশি ও বসি। সে আসরে বাহারি আলাপন শুনতে পাওয়া যায়। নেতিবাচক
কথাবার্তার শীর্ষে থাকে পরের নামে বদনাম কিংবা কুষ্ঠি-ঠিকুজি উদ্ধার। অবাক
হয়ে এবার তাদের নীতি-নৈতিকতার হালহকিকত শুনলাম। আইন-কানুনে ঘুষ-
দুর্নীতির ব্যাপারে যা কিছু আছে তা তারাও মানে তবে তা অন্যের বেলায়! বেনজীর
গংদের কঠিন সাজা হোক- সেটা তারাও চায়। তবে তাদের আপন পোলায় কিভাবে
কামাই করে, বেতন কত পায় তা নিয়ে তাদের মাথাব্যথা নাই। চিন্তা বলেন আর
দুশ্চিন্তা সেটাতে কেবল টাকা-কড়ির স্বপ্ন থাকে। স্বপ্ন জোড়া স্বার্থ থাকে।
কাকে ঠকিয়ে, কোন পথে অর্থবিত্ত এলো সেটা তাদের কাছে বিবেচ্য নয়। সেই ঘুষ
দুর্নীতি, সুদ আর জালিয়াতির টাকায় কেউ কেউ মক্কা মদিনায় যায়, কোরবানি
দেয় এবং মসজিদ-মন্দিরেও দান সদকা পাঠায়। বেকার সন্তানের জন্যও টাকা
জমিয়ে রেখেছেন যাতে ফেলো কড়ি মাখো তেলের সূত্রে ঘুষ দিয়ে চাকরি পেয়ে যেতে
পারে- সেই ভাবনায় আছে! দু'চারজন নেতাকেও ভাবনায় রেখেছেন, তাদের দলকে
সমর্থন কর়ছে যাতে তারা সুপারিশ করে দিতে পারে!

গ্রামে এ বছর কুরবানিদাতাদের হার তুলনামুলক কম। যারা সামর্থ্য মত কুরবানি
করেছে তাদের সিংহভাগের গোশত ফ্রিজ খেয়ে নিয়েছে।রপূর্বে প্রতিষ্ঠিত রীতির
সেই তিনভাগের একভাগ গরীবের চুলায় ওঠেনি। জটলা পাকিয়ে পরের নামে দুর্নাম
করা, খুঁত বের করে সেগুলো চিবানো, কার স্বামী/বউ, পুত্র/কন্যা কী করে
সেগুলোর নিন্দায় মজমা বসানো- অল্প কয়েক বছর আগেও এসব গ্রামে দেখিনি।
বিপদে আপদে সবাই সবার পাশে দাঁড়াতো, হাসিখুশি থাকতো অথচ এখন সম্পূর্ণ
ভিন্নরূপ। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে শহরের স্বার্থপর আবহাওয়া

গ্রামকে ভালোভাবেই গ্রাস করেছে। দিনে দিনে যা পচানির তলানিতে নিচ্ছে! চায়ের
দোকানে, অমুকের উঠোনে একজন আরেকজনের দোষ শামুকের মত জড়িয়ে ধরে!
কারো উন্নতি এখানে চক্ষুশূল। ঘুষ-দুর্নীতি করে যারা আঙুলফুলে কলাগাছ হয়েছে
তাদের পেছনে একরকম আলোচনা আর সম্মূখে অবনত মস্তকে নমঃ নমঃ করা
গ্রাম্য মানুষের দ্বিচারিতা রীতিমতো অবাক করেছে। এই কি সেই আবহমানকালের
বাংলার চিরাচরিত রূপ? যারা এখন সত্য বলতে ভয় পায়। কৌশল করে বাঁচে। জোঁক
হয়ে স্বার্থ আদায় করে। যাদের আলোচনায় কৃষি কম, মানুষের বিষ্ঠা বেশি!

এই অসুখ সাদামাটা সহজপ্রাণা মানুষগুলোর অন্তরে কবে, কোথা হতে লেগেছে তা
সমাজ সংস্কারকরা খুঁজে বের করে মলম মালিশ করুক। নীতিহীনতার যে দৌড় তা
থামানো উচিত। সমাজ পঁচে গেছে বলে রাজনীতিতে খারাপ হাওয়া লেগেছে নাকি
রাজনীতিতে অপরাজনীতি শুরু হয়েছে বলে সমাজেও সেটার জের এসে ঠেকেছে সেটা
আবিস্কার করা আবশ্যক। গ্রামের মেম্বর-চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা
পরিষদ এবং জাতীয় নির্বাচনের পরে সহিংসতা এমন উদ্বেগের কখনোই ছিল না!
আতঙ্কের এহেনো কালো মেঘ কখনোই ঘনাতে দেখিনি। যুগের হুজুগ সব পাল্টে
দিয়েছে। ভোটকে কেন্দ্র করে শতকোটি টাকার লেনদেন মানুষ আগে কখনোই
শোনেনি! সুদ-ঘুষের সমর্থন এবং ভ্রষ্ট চেতনার লালন কীভাবে সমাজের রন্ধ্রে
রন্ধ্রে প্রবেশ করেছে সেটা উন্মোচিত হওয়া আবশ্যক। নয়তো ধ্বংসের দামামা
বোধ-বিবেকের জিজ্ঞাসা ডালে-মূলে বিনষ্ট করবে। মানুষের প্রতি
মানবিকতাবোধ, সহনশীলতা ও পরমত সহিষ্ণুতার যে অভাব লক্ষনীয় হয়েছে তা
স্বার্থের ঊর্ধ্বে ওঠে নিরাময় করতে হবে।

।।দুই।।
সাম্প্রতিক গণপ্রজাতন্ত্রের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মচারীর বিরুদ্ধে
বিশাল আর্থিক ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছে। যেহেতু এখানো সেটা

আদালতে প্রমাণিত হয়নি তাই সে বিষয়ে চূড়ান্ত মন্তব্য শোভনীয় নয়। তবে
কিছুটা এদিক-সেদিক যে হয়েছে তা সন্দেহাতীতভাবে প্রকাশ্যে এসেছে। অতীতের
তিক্ত অভিজ্ঞতাও মেদিকে ইশারা দিচ্ছে। শুধু অভিযুক্তরা নন বরং দুর্নীতির
এই শেকলের সাথে আরও অনেকেই জড়িত এবং পদ ও ক্ষমতা ব্যবহার করে
সাগর চুরি করা সাগরেদ এই রাজ্যে কম নেই! নয়তো নির্ধারিত বেতনে পাহাড়সম
আয় কী করে হয়? সরকারি সেবা সহজলভ্য করার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রয়াসকে
একশ্রেণীর লোভী, অসৎ কর্মচারীর সিন্ডিকেট কঠিন করে রেখেছে। ফেলো মাল
তোলো সামান রীতিতে তারা রাষ্ট্রীয় বেতন ভাতা এবং সেবাগ্রহীতার কাছ থেকে
উপরি কামাই- দু’টোই গ্রহন করছে। যাতে রাষ্ট্রের ক্ষতের খতিয়ান বাড়ছে।
সমপর্যায়ের হয়ে তুমি ঘুষ খেয়ে তেলের মত আছ আর আমি নিরামিষ কেন র'বো-
এই নীতিতে অন্যায়ের চেইন দিনে দিনে লম্বা ও মোটা হচ্ছে! চেইনে শেষ মাথার
দৈত্য-দানবের দু'একজন কালেভদ্রে প্রকাশ্যে এলেও চুনোপুঁটির সংখ্যা এবং
তাদের সামষ্টিক হিস্যা দানবের চেয়ে বহুগুন বেশি!

শুধু সরকারের সাথে জড়িত কারো দুর্নীতির খোঁজ পেলে সুশীল, সাংবাদিক এবং
জনতা সেখানে যেভাবে হামলে পড়ে সেভাবে বেসরকারি দুর্নীতি নিয়ে আলাপে
তাদের আগ্রহ নাই! ব্যবসায়িক সিন্ডিকেট রাতারাতি হাজার কোটি টাকা লোপাট
করে দেয়, রাষ্ট্রের মেরুদন্ড পাচার করে আখের কামায়, দাম বাড়িয়ে এবং মালের
সরবরাহ কমিয়ে জনগনকে জিম্মি করে- সে বিষয়ে সচেতনতা সর্বত্রই কম। অথচ
দুর্নীতি সর্বাঙ্গেই দুর্নীতি হিসেবে বিবেচ্য হওয়া উচিত। ধিক্কার এবং বয়কট
বহু সংকটের সমাধান আনতে পারে। ঘৃণার তেজ বাড়াতেই হবে। হুজুগ ত্যাগ করে
জনসচেতনাতার মাধ্যমে দুষ্টকে পরিত্যাজ্য করতে হবে। দেশীয় রীতিতে ক্ষমতা
ও পদ-পদবীতে থাকলে তার বিরুদ্ধে কলম ও মুখ চালনায় ঝুঁকি থাকে! কাজেই কিছু
সাবেকের দুর্নীতি উম্মোচন করে আমৃত্যু জেলের মধ্যে রাখতে পারলে
পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হতো। অসততার পরিনতি চোখে আঙুল দিয়ে দেখাতে
হবে। দন্ডের কলম একবার তুললে আবার বহু সময় নির্বিঘ্নে বিশ্রাম করা যেতো।

অসৎ পয়সায় ইবাদত, লোক দেখানো আচরণ আর মুখোশের শুদ্ধাচার কোন কাজে
আসবে না। স্কুল-কলেজে শেখানো নৈতিকতা আর দেশপ্রেম ব্যর্থ হবে যদি
পরিবারে সেসবের চর্চা না থাকে। শুদ্ধতা চর্চার চারণভূমি হিসেবে সমাজকে
প্রতিষ্ঠিত করতে হবে। একই সমাজে যদি দু'রীতি চালু থাকে, আইনের চোখ যদি
ভিন্ন ভিন্ন দেখে তবে দুষ্টের পালন বাড়বে। দুষ্টের সাহস ইতোমধ্যেই বেড়েছে।
কোন দুর্নীতিবাজ রথি-মহারথিদের জন্ম ও বেড়ে ওঠা একদিনে হয়নি। তাদের এই
অসততার যাত্রার পথে পথে রাষ্ট্রের বাঁধা দেওয়া উচিত ছিল। কোন দফতরের
মাথা যখন অসুস্থতায় ভোগে তখন হাত-পা বিকল হতে বাধ্য হয়। আত্মার
সংশোধনের চেয়ে হুকুম সংশোধিত হয়ে যদি সবার ওপরে ন্যায় চাপিয়ে দেয়া যায়
তবে সেটি বেশি ফলপ্রসূ হয়। তাছাড়াও ব্যক্তির সংশোধন, জাতির সংশোধন এবং
শাসকের সংশোধন সমান্তরাল করতে হবে। ভন্ডের রাজ্যে দরবেশের সংখ্যা কমে
গেলে শুদ্ধতার সম্ভবনা শঙ্কায় হারায়। দুর্নীতি রাজ্যজুড়েই ব্যাধি। সার্বিকভাবে
একে রোধ করতেই হবে। প্রয়োজনে আমাদেরও আন্না হাজারের জন্ম দিতে হবে।
সংবিধানের ন্যায়পাল বাস্তবে আনলে বোধহয় জনমনে স্বস্তি বাড়বে।

রাজু আহমেদ, কলাম লেখক।
raju69alive@gmail.com

Views: 297

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

by admin
October 24, 2026
0
19

    সমস্যাটি এখন ভিন্ন দিকে গড়াচ্ছে। স্যোশাল মিডিয়ায় গোটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেই দোষারোপ করা আরম্ভ হয়েছে। এতে যেমন রাজনৈতিক...

সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা

মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে?

by admin
October 24, 2026
0
12

  অর্থের জোর, চটকদার প্রতিশ্রুতি আর চতুর প্রচারণার ভিড়ে আধুনিক নির্বাচনী রাজনীতিতে বারবার মার খাচ্ছেন নীতি ও আদর্শের প্রতীক প্রকৃত...

ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ

ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ

by admin
October 24, 2026
0
150

ইসলামে উপহার আদান-প্রদান (হাদিয়া) অত্যন্ত প্রশংসনীয় ও সুন্নাহসম্মত একটি কাজ। তবে শরিয়তের দৃষ্টিতে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে উপহার আদান-প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ...

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

by admin
October 24, 2026
0
12

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় হোটেলটিতে তিন শতাধিক...

কোমরের কাছে এমন টোল খাওয়া গর্ত কি আপনার আছে?

কোমরের কাছে এমন টোল খাওয়া গর্ত কি আপনার আছে?

by admin
October 24, 2026
0
25

গালে টোল পরা মানুষ সবারই পছন্দ। কিউট লাগে দেখতে। মজার বিষয় হলো বৈজ্ঞানিকভাবে গালে টোলকে মুখের মাংশপেশীর বংশগত ত্রুটি বলা...

প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ

প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ

by admin
October 24, 2026
0
11

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, উপশিরোনাম: ধনসম্পদ মানুষকে বিত্তশালী করতে পারে, কিন্তু দয়া, সততা ও পরোপকারই মানুষকে প্রকৃত অর্থে মহান...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষার পুরস্কার ও চারা বিতরণ October 24, 2026
  • জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা October 24, 2026
  • মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায় October 24, 2026
  • মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে? October 24, 2026
  • কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন। October 24, 2026
  • খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা October 24, 2026
  • আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয় October 24, 2026
  • ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ October 24, 2026
  • বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট বিনামূল্যে দেখা যাবে October 24, 2026
  • বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার আশঙ্কা: October 24, 2026
  • আজ সোনার ভরি কত October 24, 2026
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ, আবেদনের খুঁটিনাটি জেনে নিন October 24, 2026
  • আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল October 24, 2026
  • ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম October 24, 2026
  • কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক October 24, 2026
  • ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণে শিক্ষক স্বামী পলাতক ও স্ত্রী গ্রেপ্তার October 24, 2026
  • অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য October 24, 2026
  • এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা October 24, 2026
  • এনসিপির নতুন কমিটিকে জামায়াতের প্রক্সি পার্টির অভিযোগ রাশেদ খাঁনের October 24, 2026
  • স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে গণবিক্ষোভের ডাক October 24, 2026
  • কোমরের কাছে এমন টোল খাওয়া গর্ত কি আপনার আছে? October 24, 2026
  • ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক October 24, 2026
  • জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার October 24, 2026
  • প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ October 24, 2026
  • যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের October 24, 2026
  • ব্রুকলিনের বাংলাদেশি পাড়া থেকে নিউইয়র্ক সিটি হল—শাহানা হানিফের রাজনৈতিক উত্থানের গল্প October 24, 2026
  • ইলহান ওমরের বিয়ে নিয়ে পুরোনো বিতর্ক ফের আলোচনায়: বিয়ের সনদ থেকে ‘ডার্টি ড্যান্ডি’ পরিচয় ঘিরে নতুন প্রশ্ন October 24, 2026
  • বিলাসবহুল হোটেলে প্রায় ৫০ হাজার ডলার ব্যয়ের অভিযোগ, সমালোচনায় এওসি-র প্রচারাভিযান October 24, 2026
  • মব সন্ত্রাসী কওমি মাদ্রাসার অনিয়ম ও যৌন নির্যাতন: অবিলম্বে কওমি শিক্ষাব্যবস্থা বন্ধের দাবি। October 24, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের কাছ আসামী ছিনিয়ে নিতে হামলার অভিযোগ। October 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষার পুরস্কার ও চারা বিতরণ

      মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষার পুরস্কার ও চারা বিতরণ

      October 24, 2026
      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      October 24, 2026
      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      October 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d