হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ
পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগের উদ্যোগে গত রবিবার,৮ নভেম্বর ২০২৬,রাত সাড়ে ৭টায় নিউইয়র্ক-এর বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট -এর পার্টি হলে ১৯৭৫-সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজ উদ্দিন আহমেদ,ক্যাপ্টেন (অবঃ) এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নৃশংস ভাবে হত্যার ঐতিহাসিক ৩ নভেম্বর জেল হত্যা দিবস এবং ৭ নভেম্বর ১৯৭৫ হত্যা করে
কে ফোর্স প্রধান ও মুক্তিযুদ্ধের ২ নং সেক্টর কমান্ডার জেনারেল খালেদ মোশাররফ,কর্নেল নাজমুল হুদা,কর্নেল হায়দারসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের হত্যা করে খুনি মোস্তাক-জিয়া, তাই ৭ নভেম্বর মুক্তিযুদ্ধা সৈনিক হত্যা দিবস।জেল হত্যা ও মুক্তিযুদ্ধা সৈনিক হত্যা দিবস পালন করা হয় ।পূর্বাঞ্চল আওয়ামী লীগের আহবায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা,বাকসু”সাবেক জিএস ড.প্রদিপ রজ্ঞন করের সভাপতিত্বে
ও সদস্য সচিব এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় ও পরিচালনা অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী,জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক ড.একে আব্দুল মোমেন ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য,ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও অথর এবং কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা ড.মহসিন আলী,প্রবীন সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান,
দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের নিযুক্ত সাবেক প্রেস মিনিস্টার বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ,ওযাসিংটন বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ,অথর ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি,বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূঁইয়া,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মাদ বখতিয়ার রহমান,শিক্ষক বিষয়ক সম্পাদক
ও কলামিস্ট এমএ করিম জাহাঙ্গীর,বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সহ-সভাপতি প্রফেসর এমএ খালিখ,কক্ষপথ “৭১-এর সভাপতি এডভোকেট জাকির এইচ মিয়া,অধাাপক হুসনে আরা,আওয়ামী লীগ নেতা আকতার হোসেন,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দিন জলিল,আওয়ামী লীগ নেএী রিনা আবেদীন,বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের উপদেষ্টা ও কবি সালেহা ইসলাম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা।স্বাগত বক্তব্যে রাখেন পূর্বাঞ্চল আওয়ামী লীগের অন্যতম যুগ্ম
আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক পলাশ নন্দি,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,মিসেস জালাল উদ্দিন জলিল,যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগ নেতা মনজুর চৌধুরী,সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ,সাবেক সিনিয়র সহসভাপতি সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,নাজনিন সুলতানা ,নাজিমুল হক লস্কর,এসএম কয়সরুজজামান,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেডএ জয়,সাবেক সাধারণ সম্পাদক
জাহাঙ্গীর এইচ মিয়া,সাধারণ সম্পাদক হৃদয় মিয়া প্রমুখ সহ শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।সভায় ৩ নভেম্বর ১৯৭৫ জেল হত্যা দিবস এবং ৭ নভেম্বর ১৯৭৫ মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি টি.মোল্লা ।সভার প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগস্ট স্বপরিবার জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হক্যা,৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা
হত্যা,৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা,১৯৫২-এর মহান ভাষা আন্দোলনে শহীদ,১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে নিহত,২০০৪-এর গ্রেনেড হামলায় নিহত ও ২৯২৬ -এর কথিত জুলাই-আগস্ট নিহতসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।









