ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় মূল অপরাধীকে আটক করা হয়েছে।
সোমবার (১২ জুন) রাত ৮টার সময় নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন জানান, বরিশালের হাতেম আলী কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে, সোমবার (১২ জুন) রাত পৌঁনে ৯ টায় তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, মুল হামলাকারী স্বপনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও প্রার্থী বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
উল্লেখ্য সোমবার দুপুরে বরিশাল নগরের নবগ্রাম রোডের ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বের হলে নৌকার নেতাকর্মীরা হাতপাখার প্রার্থীর ওপর হামলা চালায় বলে অভিযোগ। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমসহ কয়েকজন রক্তাক্ত জখম হন।







