আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী ৩ হ্যান্ডবল কন্যা জাতীয় দলে বেগম খালেদা জিয়া দি ন্যাশনাল ট্রফি বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের সদস্য হিসাবে রানার্স আফ হওয়ার গৌরব অর্জন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঐ ৩ কন্যাকে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল ফুলের শুভেচ্ছা দিয়ে তাঁদের হাতে ক্রেষ্ট তুলে দেন। গত ২২ অক্টোবর ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় ভারতের সঙ্গে বাংলাদেশ হ্যান্ডবল স্টীম রানার্স আফ হয়। মহিলা হ্যান্ডবল জাতীয় দলে বদলগাছীর ৩ হ্যান্ডবল কন্যা সুমাইয়া আকতার, অনুরাধা পাহান, পুর্নিমা রাণী সুনাম অর্জনের পাশাপাশি রানার্স- আফ হওয়ায় রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের সংবর্ধনা প্রদান করা হয়। সুমাইয়াসহ ৩ কন্যা বলেন খেলাধুলা জীবনে এতো বড় সম্মান কখনো পাইনি। খুব ভালো লাগছে। আমাদেরকে এই সম্মান দেওয়ায় এমপি স্যারকে কৃতজ্ঞতা জানায়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে এমপি ফজলে হুদা বাবুল বলেন, খেলাধুলার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী খুবই গুরুত্ব দিয়েছেন। প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মান করা হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মধ্যে দিয়ে ছেলে মেয়েদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।









