বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জুয়েল ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে বুধবার প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের সামনে ্এ্যাসিল্যান্ড বিকাশ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সাত্তার। এছাড়াও প্রনিসম্পদ কর্মকতৃা ডাঃ আব্দুস সালাম ও খামারী নজরুল ইসলাম বক্তব্য রাখেন। আলোচনা সভার পূর্বে প্রদর্শনীতে অংশ নেয়া ৫০টি বকনা, গাভী, ফ্রিজিয়ান, ঘোড়া, কবুতর ও অন্যান্য প্রাণির স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম। ছবি-প্রতিনিধি








