-প্রশান্ত মজুমদার
নিচে চলে গাড়ি-ঘোড়া, রিকশাওয়ালা বাজায় বেল,
মাথার উপর, ক্ষাণিক পর পর, কেবলই আসে-যায় মেট্রোরেল।
তার উপরে উড়ে বেড়ায় বাজপাখি-আর চিল,
তাই না দেখে, খোকাখুকু হাসছেরে খিলখিল।
তার উপরে আকাশেতে উড়ে যায় দেশ-বিদেশের ফ্লাইট,
ঐ সুদূরে মহাকাশে ঘুরে বেড়ায় বঙ্গবন্ধু স্যাটেলাইট।
আরে এমন দৃশ্য, শুধুই কেবল, স্বপ্নে দেখা যায়!
নারে এতো স্বপ্ন নয়, তাইতো দিনের বেলাও দেখা যায়।
স্বপ্ন শুধু স্বপ্ন নয়, স্বপ্নও সত্যি সত্যি সত্যি হয়,
শেখ হাসিনার সময়॥
কবিতা—-কিশোর
কিশোর লায়ন মোঃ গনি মিয়া বাবুল কিশোর বয়স স্বপ্নময়, থাকুক মুখে হাসি, বই খাতা আর খেলাধুলায় জীবন হোক খুশি। কেন...








