Sunday, October 25, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি আমি পুরোপুরি ব্যর্থ : মাশরাফী

admin by admin
August 14, 2024
in খেলা ধুলা, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ক্রিকেটের উত্থানের নায়ক বলা হয় মাশরাফী বিন মোর্ত্তজাকে। তার নেতৃত্বেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছে টিম টাইগার্স। তখন ক্রিকেটার মাশরাফীর জনপ্রিয়তাও ছিল আকাশচুম্বী। তার বিনয়, বাচনভঙ্গি মুগ্ধ করেছিল কোটি ভক্তদের। ক্রিকেটাররা বরাবরই পাশে পেয়েছেন তাকে। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে ঘটে যাওয়া অরাজকতার সময়ে ছাত্রদের পাশে দাঁড়াতে দেখা যায়নি চিরচেনা তাকে। সহস্রাধিক প্রাণহানি, রক্তপাতের পরও আড়ালেই ছিলেন তিনি। চুপ ছিলেন সরকার পতনের পরও।

এই পাশে না থাকার কারণে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাকে অনেকেই শূলে চড়িয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। গত এক মাসে এত ঘটনার পরও চুপ ছিলেন তিনি। অবশেষে মুখ খুলেছেন তিনি। কথা বলেছেন দেশের শীর্ষস্থানীয় একটি ডিজিটাল গণমাধ্যমের সঙ্গে। আলাপকালে তিনি জানিয়েছেন, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেননি। নিজেকে পুরোপুরি ব্যর্থ বলে দাবিও করেন তিনি।

দেশের তরুণদের একসময়ের আইডল মাশরাফী হতাশ কণ্ঠে বলেন, ‘এই কষ্ট হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সব সময়ই ভোগাবে, পোড়াবে। সব সময়ই থেকে যাবে। সব সময় সব কথা বলা যায় না। কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এত দিন চুপ ছিলাম। আজকে কিছু বলছি। কিছু হয়তো সামনে বলব। জীবনে অনেক কিছু হবে। তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনো যাবে না। নিজের ওপর সেই হতাশা সব সময়ই থাকবে।’

তাহলে চুপ ছিলেন কেন? জানতে চাইলে তিনি নিজেকে ব্যর্থ দাবি করে বলেন, ‘এখন আসলে এসব কথার উত্তর বা ব্যাখ্যা দেওয়ার অর্থ নেই। যদি সরাসরি বলি, তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে। কথা যদি বলতেই হতো তখন… কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল, এটা হয়ে যাবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দিই (ফেসবুকে)… ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল… ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি, সেটার সম্ভাব্য পরিণতি কী হতে পারে… অনেক কিছু ভাবছিলাম আর কী… সব মিলিয়ে কিছু লেখা হয়নি।’

 

তবে মাশরাফী চেষ্টা করেছিলেন দাবি করে বলেন, ‘আমি কিছু করার চেষ্টা করিনি, তা নয়। আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি। চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না। সেই শুরুর দিকেই চেষ্টা করেছি। কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। কিন্তু সেটাও করতে পারিনি। সব মিলিয়ে অবশ্যই ব্যর্থ হয়েছি।’

ব্যর্থতার কারণ জানতে চাইলে মাশরাফী বলেন, ‘দেখুন, আমি ছোট থেকে ক্রিকেট খেলেছি, একসময় জাতীয় দলে এসেছি, পরে অধিনায়ক হয়েছি। অধিনায়ক থাকার সময় দল যখন হেরেছে বা খারাপ করেছে, সেটার দায় আমাকে নিতে হয়েছে। আমি সব সময়ই নিয়েছি। আপনারা যদি মনে করতে পারেন, ম্যাচ হারলে অধিনায়ক হিসেবে আমি দায় নিয়েছি। কিন্তু রাজনীতির আঙিনা তো ভিন্ন।’

মাশরাফী যোগ করেন, ‘রাজনীতির মাঠে আমি আমার দলের অধিনায়ক নই। সহ-অধিনায়ক নই। এমনকি, বড় কেউও নই। মাত্র কয়েক বছর হলো শুরু করেছি রাজনীতি। আমি আমার জায়গা থেকেই চেষ্টা করেছি। যতটুকু সাধ্য ছিল, চেষ্টা করেছি যেন ছাত্রদের সঙ্গে আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারি। কিন্তু সুযোগটা না পেলে তো কিছু করার থাকে না। হয়তো দলের উপদেষ্টামণ্ডলীতে থাকলে বা সে রকম কেউ হলে দায়িত্ব পেতাম। তারপরও সাধ্যমতো করেছি, কিন্তু সুযোগটা আমি পাইনি।’

তবে কাউকে দোষারোপ করতে চান না মাশরাফী, ‘তারপরও কাউকে দোষ দেব না। দায় আমারই। বিশেষ করে, মানুষের যে আবেগ-ভালোবাসার জায়গা ছিল, ক্রিকেটার মাশরাফীর প্রতি যে দাবি ছিল, সেটা পূরণ করতে পারিনি এবং সেই দায় মাথা পেতেই নিচ্ছি। আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই শুরু থেকেই পোড়াচ্ছে। রাজনীতিবিদ হিসেবে, আমি কিছু করার চেষ্টা করেছি। পারিনি।’

জাতীয় দলে থাকাকালে ক্রিকেটার মাশরাফীর ভক্ত ছিলেন সবাই। রাজনীতিতে এলেও সব মহলে তার একটা গ্রহণযোগ্যতা ছিল। কারণ আজ পর্যন্ত বিরোধীপক্ষকে কটাক্ষ করে কোনো মন্তব্য তার কণ্ঠে শোনা যায়নি। আর সে কারণে অনেকের প্রত্যাশা ছিল দলীয় আবরণের বাইরে গিয়ে মাশরাফী কিছু বলবেন বা করবেন।

 

কিন্তু সেটা না হওয়ার কারণ জানতে চাইলে সংসদের সাবেক এই হুইপ বলেন, ‘দলের বাইরে গিয়ে কিছু করতে হলে আমাকে পদত্যাগ করতে হতো। সেটা যদি করতাম, তাহলে এখন নিশ্চয়ই আমার অনেক প্রশংসা হতো। কিন্তু প্রতিটি সময়ের বাস্তবতা আলাদা থাকে। ওই সময় যদি পদত্যাগ করতাম, তাহলে আরও বড় কিছু হয় কি না বা পরিস্থিতি আরও খারাপ হয় কি না, এ রকম অনেক কিছু ভাবতে হয়েছে। আমি যদি সেই ভাবনাগুলো সব তুলে ধরি, সেটারও পক্ষে-বিপক্ষে যুক্তি থাকবে। কিন্তু সম্ভাব্য পরিণতি বা অনেক দিক ভাবতে হয়েছে আমাকে।’

তিনি যোগ করেছেন, ‘নড়াইলের মানুষের কাছেও আমার দায়বদ্ধতার ব্যাপার ছিল। নড়াইল-২ আসনের মানুষের অনেক আশা আমাকে ঘিরে। তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, নড়াইলকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেই মানুষগুলোর কাছে কী জবাব দেব? এ রকম নানা কিছু ভাবতে হয়েছে। অনেকেই আমাকে তখন বলেছেন, ঘুরিয়ে-ফিরিয়ে একটি স্ট্যাটাস দিলেও দেশের মানুষ খুশি হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, একজন সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্বটা আরও বেশি। আমি যদি ছাত্রদের কাছে যেতে পারতাম, তাহলে হয়তো এটা সমাধান করা বা কিছু করার সুযোগ থাকত। ছাত্ররা যদি আমার আহ্বানে সাড়া না দিত বা আমাকে গুরুত্ব না দিত, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু নিজের কাছে অন্তত পরিষ্কার থাকতে পারতাম যে, কিছু করার উদ্যোগ নিয়েছি। সেটা চেষ্টা করেও পারিনি। আগেই বলেছি, ব্যর্থ হয়েছি এবং দায় নিচ্ছি।’

ক্রিকেট খেলেই পরিচিতি পেয়েছিলেন মাশরাফী। প্রথাগত রাজনীতিবিদ তিনি ছিলেন না। যদিও এই মুহূর্তে তিনি আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। তবুও রাজনীতিতে তার ভবিষ্যৎ কী তা ভাবলেও জানেন না কী করবেন। তবে ক্রিকেট ক্যারিয়ার নিয়ে একটা ভাবনা তার ছিল। তবে আপাতত সেটাতেও আনতে হচ্ছে পরিবর্তন।

এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি তো আর আন্তর্জাতিক ক্রিকেট খেলি না। বিপিএল খেলি আর ঢাকা প্রিমিয়ার লিগ খেলি। ভেবেছিলাম, আর এক মৌসুম খেলে হয়তো বাদ দেব। এখন যে পরিস্থিতি, তাতে আদৌ বিপিএল হয় কি না বা ঢাকা লিগ হয় কি না, কে জানে। সময় হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।’

সাংসদ হওয়ার পর থেকেই তাকে অনেকে বোর্ডে দেখতে চেয়েছিলেন। এই বছরের শুরুতে নাজমুল হাসান পাপন যখন ক্রীড়ামন্ত্রী হলেন, তখন তাকে বোর্ড সভাপতি করারও দাবি উঠেছিল। তবে মাশরাফীর পক্ষ থেকে কখনোই এমন কিছু শোনা যায়নি।

 

এখনো সেখানেই অনড় আছেন তিনি, ‘আমি সংসদ সদস্য হওয়ার পর খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ডে যাইনি সাধারণত। নিজের কথা আসলে ভাবিনি। যে জায়গায় আমি ছিলাম, হয়তো ওপরের মহলে গিয়ে বলতে পারতাম যে ক্রিকেটে এই কাজটা করতে চাই বা ওই দায়িত্ব নিতে চাই। কিন্তু নিজের কথা বলতে চাইনি কখনোই। যখন বলার সুযোগ ছিল, তখনই বলিনি। এখন যে পরিস্থিতি, আমার কাছে মনে হয়, ক্রিকেট বোর্ডে থাকা বা এ রকম কোনো দায়িত্ব আমার প্রাপ্য নয়। আমি দাবিও করতে পারি না।’

বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে নেই, ডিজার্ভও করেন না দাবি করে মাশরাফী বলেন, ‘যখন রাজনীতিতে ছিলাম, ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই, তাহলে কেমন হয়ে যায় না! যদি ছোট কোনো প্ল্যাটফর্মে সুযোগ আসে, সেই জায়গা থেকে চেষ্টা করতে পারি। কিন্তু বড় পরিসরে বা বোর্ডে গিয়ে বলব, এখন কাজ করতে চাই ক্রিকেট নিয়ে, এটা অনেকটা সুযোগসন্ধানী ব্যাপার হয়ে যাবে। এই জায়গা থেকে আমার মনে হয়, এটা আমার প্রাপ্য নয়। হ্যাঁ, ক্রিকেট আমার রক্তে আছে। কেউ কখনো সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকব। কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই। ডিজার্ভও করি না।’

Views: 253

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রæপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক সাদেকুল নির্বাচিত

দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রæপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক সাদেকুল নির্বাচিত

by admin
October 25, 2026
0
17

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর জেলা ধান চাউল...

মিরসরাইয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুবার আগুন, পুড়ল বসতঘর

মিরসরাইয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুবার আগুন, পুড়ল বসতঘর

by admin
October 25, 2026
0
12

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে...

প্রতীকহীন ইউপি নির্বাচন: তিতাসে বিএনপির দলীয় সমর্থন পেতে হেভিওয়েট নেতাদের তুমুল দৌড়ঝাঁপ, নীরবে কৌশল সাজাচ্ছে জামায়াত

প্রতীকহীন ইউপি নির্বাচন: তিতাসে বিএনপির দলীয় সমর্থন পেতে হেভিওয়েট নেতাদের তুমুল দৌড়ঝাঁপ, নীরবে কৌশল সাজাচ্ছে জামায়াত

by admin
October 25, 2026
0
5

বিশেষ প্রতিবেদন: মোঃ সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলার নয়টি ইউনিয়নেই জমে উঠেছে নির্বাচনী...

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

by admin
October 25, 2026
0
8

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি...

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় ঐক্যে ভাঙনের সুর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় ঐক্যে ভাঙনের সুর

by admin
October 25, 2026
0
29

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের কৌশল নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে টানাপোড়েন ও ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। জামায়াত এককভাবে...

সাদপন্থীরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী

সাদপন্থীরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী

by admin
October 25, 2026
0
14

বিশ্ব ইজতেমা ২০২৭ সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের বিষয়ে সরকারের কাছে দুটি দাবি উত্থাপন করেছেন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • পাঠ্যবইয়ে প্রতীক দাঁড়িপাল্লার ছবি থাকায় সংশোধন হচ্ছে ৩৮ লাখ বই October 25, 2026
  • দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রæপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক সাদেকুল নির্বাচিত October 25, 2026
  • আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু October 25, 2026
  • মিরসরাইয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুবার আগুন, পুড়ল বসতঘর October 25, 2026
  • ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র October 25, 2026
  • ফ্রান্সজুড়ে আবারও নাগরিক অস্থিরতা, কয়েকটি নগরীতে বিক্ষোভ October 25, 2026
  • প্রতীকহীন ইউপি নির্বাচন: তিতাসে বিএনপির দলীয় সমর্থন পেতে হেভিওয়েট নেতাদের তুমুল দৌড়ঝাঁপ, নীরবে কৌশল সাজাচ্ছে জামায়াত October 25, 2026
  • প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন স্থগিত October 25, 2026
  • টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত October 25, 2026
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় ঐক্যে ভাঙনের সুর October 25, 2026
  • সাদপন্থীরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী October 25, 2026
  • দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে October 25, 2026
  • আই হ্যাভ এ প্লান দিয়ে মানুষের ভোগান্তি বেড়ে গেছে October 25, 2026
  • ইলিশ ধরার নিষেধাজ্ঞার আগে যেখানে সাগরের বুকে ভেসে উঠত এক অপরূপ দৃশ্য October 25, 2026
  • ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার October 25, 2026
  • আমার দুঃখিনী শিক্ষা ক্যাডার ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়ালে ক্লাসে পড়াবেন কে? October 25, 2026
  • ফ্যাসিষ্ট আ’লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা   October 25, 2026
  • সরিষাবাড়িতে আ,স,ক এর নতুন অফিস উদ্বোধনে এমপি শামীম তালুকদার October 25, 2026
  • দিল্লির ১৩০ বছরের পুরোনো ঐতিহাসিক রেসকোর্স মসজিদের পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে October 25, 2026
  • (no title) October 25, 2026
  • মিরসরাইয়েঅটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার October 25, 2026
  • প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান October 25, 2026
  • রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩ থানায় মামলা October 25, 2026
  • নভেম্বরে পড়বে হালকা শীত October 25, 2026
  • সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা October 25, 2026
  • স্বর্ণের দাম বাংলাদেশে কমলো সাড়ে ২৩ হাজার টাকা, বিশ্ববাজারে কত? October 25, 2026
  • অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর October 25, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 25, 2026
  • দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে কথা কখনোই স্ত্রীকে বলবেন না October 24, 2026
  • বিয়ের পর যেসব কারনে বাচ্চা হয় না, রইল ১১ টি প্রতিকার October 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      পাঠ্যবইয়ে প্রতীক দাঁড়িপাল্লার ছবি থাকায় সংশোধন হচ্ছে ৩৮ লাখ বই

      পাঠ্যবইয়ে প্রতীক দাঁড়িপাল্লার ছবি থাকায় সংশোধন হচ্ছে ৩৮ লাখ বই

      October 25, 2026
      দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রæপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক সাদেকুল নির্বাচিত

      দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রæপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক সাদেকুল নির্বাচিত

      October 25, 2026
      আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু

      আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু

      October 25, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d