রংপুর বিভাগীয় প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃত্ব দেয়া এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে পৃষ্ঠপোষকের অভিযোগে রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষ এর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। আজ ৩০ অক্টোবর বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আন্দোলনকারীগণ দাবি করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তখনকার উপাধ্যক্ষ মাহফুজুর রহমান। এছাড়াও, আবু সাঈদ হত্যা মামলার ময়নাতদন্তের রিপোর্ট আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসনের পক্ষে যায় এমন প্রেসক্রিপশন দেয়ার জন্য তৎকালিন অধ্যক্ষকে সাথে নিয়ে প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসককে চাপ প্রয়োগ করেছিলেন। অভিযোগ রয়েছে, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আন্দোলনকারীরা বলেন, ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেয়া কোনো শিক্ষক রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ কোনো প্রশাসনিক পদে থাকতে পারবে না। দাবি আাদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অভিযোগ অস্বীকার কওে রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমান বলেন, আবু সাঈদ হত্যার ঘটনায় সঠিক প্রতিবেদন দেয়ার জন্য চিকিৎসককে নির্দেশনা দিয়েছিলেন তিনি। নির্দেশনা অনুযায়ী চিকিৎসক তদন্ত প্রতিবেদন দিয়েছেন, যেখানে গুলিতে নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন না বলেও দাবি করেন তিনি। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে স¤পৃক্ততার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ডা. মাহফুজুর রহমান। গত ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ পদ থেকে পদোন্নতি দিয়ে অধ্যক্ষ হিসেবে প্রজ্ঞাপন জারি করে প্রশাসন। এরপর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া ও আবু সাঈদ হত্যাকান্ডের
ময়নাতদন্তের রিপোর্ট প্রস্তুতে হস্তক্ষেপের অভিযোগের প্রচারণা চলতে থাকে।
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ ‘সত্যের পথে সবার পাশে’—এই স্লোগানকে...







