পরিচালক থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া ভূঁইয়া বাড়ির সন্তান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
মোহাম্মদ মোরশেদ আলম ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে দুদকে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন দায়িত্ব পালন শেষে পরিচালক পদে উন্নীত হন। এবার নিজস্ব জনবল থেকে পদোন্নতি পেয়ে সংস্থাটির মহাপরিচালক হলেন তিনি।
এর আগে দুদকের নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।
রায়পুরের সন্তান মোহাম্মদ মোরশেদ আলমের দুদকের মহাপরিচালক পদে পদোন্নতির খবরে স্থানীয়ভাবে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে সর্বত্রে।







