–
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি এবং চেয়েছেন রাষ্ট্রীয় বিমান। ২০২৬-এর ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি অনেক আগেই। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার সাথে সাথেই দেশের ভেতরে ডিপ স্টেটের পরিকল্পনায় বিএনপি গং শুরু করেছে আগুন সন্ত্রাস এবং অনেক ক্ষেত্রে তারা সেটা করছে জয় বাংলা স্লোগান দিয়ে। এর পরপরই দেশের ডিপ স্টেট মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া লেগে পড়েছে আওয়ামী লীগ সন্ত্রাসী দল এই মতবাদ প্রতিষ্ঠায়। এই মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা যেন বলে দেয় তাদের পরবর্তী পরিকল্পনা কী। আওয়ামী লীগ সন্ত্রাসী দল হলে ক্ষমতাচ্যুতির আড়াই বছর পর তারা সন্ত্রাস করবে কেন—এই সামান্য যুক্তিবোধটুকু মার্কিন ডিপ স্টেট দালাল গোষ্ঠীর সমর্থকদের নেই।
যাই হোক, শেখ হাসিনার আগমনের ঘোষণার এই উত্তাল রাজনৈতিক সময়ে বাংলাদেশের রাজনীতি ও ২০২৪-এর সরকার পরিবর্তনের প্রধান কুশীলব, বাংলাদেশের সশস্ত্র বাহিনী একেবারে নিষ্ক্রিয়। অথচ ২০২৪-পরবর্তী মব দাঙ্গার ঘটনাগুলোতে তারা নিষ্ক্রিয় ছিল না। ছিল স্বাধীনতার বিরোধী পক্ষের নীরব সমর্থক এবং স্বাধীনতা ও আওয়ামী লীগের প্রতিরোধকারী। তারা পাহারা দিয়েছে ৩২ নং যেন স্বাধীনতাবিরোধীরা নির্বিঘ্নে ভাঙতে পারে। এটা পরিষ্কার যে তারা সেটাই করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও স্থানীয় মার্কিন দূতাবাস যা চেয়েছে।
তবুও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর নিষ্ক্রিয়তা যে কোনো দক্ষ পর্যবেক্ষকের মনে এই শঙ্কা তৈরি করবে যে এটা স্বাভাবিক নয়। গত আড়াই বছরে বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রমাণ করেছে যে তারা ছুপা খেলোয়াড়। যতবার তাদের ছলনাময়ী অবস্থান শান্তিপ্রিয় দেশপ্রেমী জনগণকে এই বোধ দিয়েছে যে এবার বোধ হয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বুঝেছে যে তারা ২৪-এ যা করেছে ভুল করেছে এবং তারা পেশাগত নিষ্ঠায় ফিরে গেছে, ততবারই ফিরে প্রমাণিত হয়েছে যে সেটা ছিল ভ্রান্ত ধারণা—তারা আসলে আওয়ামী লীগ ও স্বাধীনতার পক্ষের শক্তিকে বিলুপ্ত করে বাঙালি জাতীয়তাবাদকে পার্জিংয়ের পক্ষেই আছে। তাদের বর্তমানের এই নিষ্ক্রিয়তাকে তাই সতর্কতার সাথে দেখতে হবে এবং চোখ-কান খোলা রাখতে হবে।
১৯৬৫-৬৬ সালে যখন ইন্দোনেশিয়ার তুমুল জনপ্রিয় জাতীয়তাবাদী প্রেসিডেন্ট সুকর্ণকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল তখন তিনি প্রেসিডেন্ট পদে বহাল ছিলেন। তার সেনাবাহিনী দৃশ্যত ছিল তাঁর অনুগত। তাকে ক্ষমতায় রেখেই তার সামনেই তাঁর ও ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টির ২০ লক্ষ নেতা, সমর্থক ও সহানুভূতিশীলদের হত্যা করে তার দলকে বিলুপ্ত করে ফেলা হয়েছে এবং মার্কিন মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। যেটা করেছিল মার্কিন সমর্থনপুষ্ট তাঁরই সেনাপ্রধান সুহার্তো। এপ্রিল, ১৯৬৫ সালে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী ও কমিউনিস্টদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। আগস্টে স্বাধীনতা দিবসের বক্তৃতায় সুকর্ণ সাম্রাজ্যবাদ বিরোধী জোট হিসেবে চীন ও অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রের সাথে ইন্দোনেশিয়ার সম্পর্কের কথা ঘোষণা করে। তখন সুহার্তো সেনাবাহিনীকে এ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে সতর্ক করে দেন। উল্লেখ্য ১৯৭৫ এর বঙ্গবন্ধু হত্যা এবং তৎপরবর্তী ঘটনায় জিয়াও নিরপেক্ষ ও পেশাদার হবার ভান করেছিলেন। সুতরাং এক্ষেত্রে দর্শনটা হল, তোমরা ঘটনা ঘটাও, আমি জাতির ত্রাণকর্তা হব এবং তখন উদ্দেশ্য সাধন হবে।
১০ জুলাই ২০২৬ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান ডিসেম্বর মাসে তিনি এবং আওয়ামী লীগের কিছু জ্যেষ্ঠ নেতা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। এর দুই মাস পর ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চীনের লিয়ানিয়ুনগাং বন্দর থেকে রওয়ানা হয়েছিল। কোমোরোস-পতাকাবাহী এম ভি স্টার লাইন জাহাজটি ৪০৫ টন অগ্নিপ্রজ্জ্বলন ও বিস্ফোরক-সহায়ক সোডিয়াম পারক্লোরেট এবং ৪০ লক্ষ ব্ল্যাঙ্ক ফোর-জি সিম নিয়ে, গন্তব্য—বাংলাদেশের মোংলা বন্দর। ইন্দোনেশিয়ান নৌবাহিনী ৭ নভেম্বর ২০২৬ তারিখে উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় কোমোরোস-পতাকাবাহী জাহাজটিকে আটক করে।
জাহাজটিতে পাওয়া গেছে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে। এটি একটি শক্তিশালী অক্সিডাইজার, যা সলিড রকেট/মিসাইল প্রোপেল্যান্ট (যেমন অ্যামোনিয়াম পারক্লোরেট কম্পোজিট) তৈরিতে ব্যবহৃত হয়। ইন্দোনেশিয়ান নৌবাহিনীর মতে, এই পরিমাণ থেকে আনুমানিক ১০০টি মিসাইলের উপকরণ হতে পারে (তারা বলছেন ৪ টনে একটা মিসাইল)। যেটি যে কোনো অগ্নিসন্ত্রাসে প্রজ্বলন-সহায়ক হিসাবেও ব্যবহৃত হতে পারে ঘরে তৈরি আগুনে বোমা বা আইইডি তৈরির জন্য। এছাড়া পাওয়া গেছে চল্লিশ লাখ সাদা (ব্ল্যাঙ্ক) ফোর-জি এলটিই সিম কার্ড—৫৪টি প্যালেটে।
এখন প্রশ্ন হলো এই জাহাজ এই বিপজ্জনক পণ্য নিয়ে কেন আসছিল? এই পণ্যগুলো উভয়ই সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদীদের কাজে লাগে। হয় মিসাইল বা রকেট তৈরি, অথবা ড্রোনবাহী বোমা, অথবা দ্রুত আগুন ছড়াতে, অথবা ঘরে তৈরি বোমা বা আইইডি তৈরিতে। যার সাথে লাগে সাদা সিম কার্ড নকল বা ক্লোন সিম তৈরির জন্য যাতে পরিচয় লুকানো যায় অথবা অন্যের পরিচয়ে অপকর্ম করা যায়।
এখন পর্যন্ত বাংলাদেশে গন্তব্যের এই চালানের বিষয়ে দুটো সম্ভাব্য হাইপোথিসিস তৈরি করা যাচ্ছে। একটি হলো মিয়ানমারের আরাকান আর্মিকে দেওয়ার জন্য এই চালান আসছিল। হয়ত মোংলা বন্দরে না এসে আগেই সেন্ট মার্টিনের ধার কাছে গোপনে মাল খালাস করে ফেলা হত। আর একটি হাইপোথিসিস হলো বাংলাদেশে শেখ হাসিনা আসার পর তাকে মুক্ত রেখে বা বন্দী করে বা হত্যা করে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি। এবং তার পর জামাত-শিবিরের ২০২৪-এর জুলাই দাঙ্গার কিশোর গ্যাং নেটওয়ার্ক তৈরি করে, তাদের গুপ্ত ছাত্রলীগ বানিয়ে, আওয়ামী লীগের নামে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ড এবং দেশব্যাপী অগ্নিসন্ত্রাস তৈরি করা। এর পর সেনাবাহিনী ক্ষমতা নিয়ে উক্ত ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের বিচারের নামে জুডিশিয়াল কিলিং এবং বিচারবহির্ভূত হত্যা করে আওয়ামী লীগ ও স্বাধীনতার পক্ষের শক্তিকে বিলুপ্ত করার চেষ্টা।
এগুলো সবই সম্ভাবনা। তবে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ও ৪০ লাখ সিমকার্ড কোন সৎ উদ্দেশ্যে যে মোংলা বন্দরে আসছিল না সেটা নিশ্চিত। কারণ বাংলাদেশ কাস্টমস/এনবিআরের তথ্য অনুযায়ী জানুয়ারী ২০১০ থেকে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই ছাব্বিশ বছরে বাংলাদেশ মোট সোডিয়াম পারক্লোরেট এসেছে মাত্র ৬৮৫ কেজি, ৫০টি চালান-এ। সর্ববৃহৎ ব্যক্তিগত চালান ছিল মাত্র ৯৯ কেজি।
এমভি স্টার লাইন-এর সোডিয়াম পারক্লোরেট এর চালান ৪০৫,০০০ কেজি য বাংলাদেশের গত ২৬ বছরের মোট ব্যবহারের প্রায় ৫৯১ গুন বেশি।
আরও গুরুত্বপূর্ণ হল এত বেশি সোডিয়াম পারক্লোরেট ব্যবহারের মত এত রকেট তৈরির ক্ষমতা বা ৪০ লক্ষ সাদা সিমের প্রয়োজন আরাকান আর্মির নেই।
© সিরাজুল হোসেন কম দেখুন
নিজের হাতের আঙ্গুল ডুবিয়ে তোলা এক ফোঁটা ঘি।
নিজের হাতের আঙ্গুল ডুবিয়ে তোলা এক ফোঁটা ঘি। সেটি সলতের ভেতরে গিয়ে তৈরী করবে এক উজ্জ্বল আলো। কলার পাতা বা...








