Friday, September 25, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জি. মোশাররফ হত্যা মামলায় কারাগারে, মিরসরাইয়ের ৫ মামলায় প্রধান আসামী

admin by admin
October 28, 2024
in চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরসরাই প্রতিনিধি
পল্টন মডেল থানার মকবুল হত্যা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাচান সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এসময় আসামির জামিন চেয়ে শুনানি করেন তার পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিন আবেদনের ঘোর বিরোধিতা করে আসামিকে কারাগারে পাঠানোর প্রার্থনা করেন। উভয়পক্ষের যুক্তি-তর্ক শুনে এবং মামলার এজহারের গুণাগুণ বিবেচনা করে আদালত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন দুপুরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।
মামলার এজহার থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ডাকা সরকার পতনের একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা সমাবেশের কয়েক দিন আগে থেকে রাজধানীর নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকলে মামলার আসামিরা সমাবেশ বানচালের চক্রান্ত করে। এর আগে ৭ ডিসেম্বর পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারসহ অন্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগসাজশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করে। আন্দোলন দমন করতে নির্বিচারে লাঠিচার্জ, ককটেল হামলা, টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ও গুলিবর্ষণ করা হয়। এতে বিএনপির কয়েকশ নেতাকর্মী আহত হন এবং মকবুল হোসেন নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার ৯ নং আসামী করা হয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে।
১ মাসে মিরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে ৫ মামলা: ২০২২ সালের ১১ এপ্রিল বারইয়ারহাট পৌর এলাকায় খান সিটি সেন্টারের সামনে অস্ত্র-হাতুড়ি দিয়ে ৮-১০ জন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনের উপর অতর্কিত হামলা করে। তখন স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে পরবর্তীতে শারিরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। এই ঘটনায় ইফতেখার মাহমুদ জিপসন বাদী হয়ে চলতি বছরের ৬ অক্টোবর ২৯ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করে মামলাটি (নং-১৩) দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক এমপি মাহবুব উর রহমান রুহেল ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনকে হুকুমের আসামী করা হয়।
২০১৬ সালের ৭ সেপ্টেম্বর মিরসরাই উপজেলা বিএনপির কার্যালয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৮০ থেকে ১০০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভাংচুর করে। বুলডেজার দিয়ে ভবন গুটিয়ে কার্যালয়ে থাকা টিভি, আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি করে। এসময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। মিরসরাই উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুরের ৮ বছর পর সাবেক, মন্ত্রী, এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯০ জনের নাম উল্লেখ করে চলতি বছরের ১২ অক্টোবর চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন বাদী হয়ে মিরসরাই থানায় মামলা দায়ের করেছেন।
২০১৭ সালের ২৮ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহর নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে সকাল ১০ টায় বারইয়ারহাট খান সিটি সেন্টারের সামনে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের নির্দেশে তাঁর গাড়ি বহরে হামলা ও ভাংচুর করা হয়। এসময় খালেদা জিয়াকে স্বাগত জানতে উপস্থিত হওয়া বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা। সেখান থেকে গাড়ি বহর যাত্রা শুরু করে বারইয়ারহাট রোজিনা হোটেলের সামনে আসার পর পুণরায় হামলা করে। এতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া তখন বিএনপি নেতা-কর্মী সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় ৭ বছর পর ১৮ অক্টোবর রাতে বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী বাদী হয়ে এই মামলা (নং-১২) দায়ের করেন। মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান আসামী করা হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম খোকন সহ ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করা হয়েছে।
২০২৩ সালের ৫ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোড মার্চ করে চট্টগ্রাম যাওয়ার পথে বারইয়ারহাট পৌরসভার কাঠ মার্কেট এলাকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের নির্দেশে হামলা করা হয়। এসময় বিএনপির দুই নেতাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। হামলার ঘটনায় চলতি বছরের ২০ অক্টোবর দুপুওে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন বাদী হয়ে মামলা (নং-১৩) দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলকে হুকুমের আসামীসহ ৩৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামী করা হয়।
২০২২ সালের ১২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ঢাকা মহানগরের দক্ষিনের সদস্য ইশরাক হোসেন পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে মিরসরাই পৌরসদরে পৌঁছলে রাম দা, দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে এবং ককটেল বোমা ফাটিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এবং নেতাকর্মীদের রক্তাক্ত জখম করে। পরবর্তীতে কিছুদূর এগিয়ে যাওয়ার পর আসামীরা আবারো গাড়ি বহরে হামলা করে ৩০টি গাড়ি ভাংচুর প্রায় দেড় ১ কোটি টাকার ক্ষতি এবং বিভিন্ন জনের পকেটে থাকা ১০ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। তারা যাওয়ার সময় বলে যায় বিএনপির সমাবেশে গেলে লাশ গুম করে হত্যা করে ফেলবে। ইশরাকের গাড়ি বহরে হামলা, ভাংচুর, লুটের ঘটনায় ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন চৌধুরী বাদী হয়ে মিরসরাই থানায় ২৪ অক্টোবর রাতে মামলা (নং-১৮) দায়ের করেন। মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, এনায়েত হোসেন নয়ন ও সাবেক মেয়র গিয়াস উদ্দিনকে হুকুমের আসামী করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টো, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুসহ ১২৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামী করা হয়েছে।
এদিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার হওয়ায় মিরসরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। উপজেলার করেরহাট, জোরারগঞ্জ, ধুম, কাটাছরা, মিরসরাই পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনেও আনন্দ মিছিল বের করা হয়। এসময় তার ফাঁসির দাবীও তুলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের মধ্যে তিনি একজন। আওয়ামী লীগের সভাপতিম-লীর এই সদস্য বিভিন্ন সময়ে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন ইঞ্জিনিয়ার মোশাররফের ছেলে মাহবুব উর রহমান রুহেল।

Post Views: 431

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জাতিসংঘের অধিবেশনে যেসব বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের অধিবেশনে যেসব বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

by admin
September 25, 2026
0
3

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন ইস্যু তুলে ধরে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)...

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

by admin
September 25, 2026
0
2

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)...

নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫

নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫

by admin
September 25, 2026
0
10

  সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর আলগা হাটি ৫নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের...

রহমতপুরে বিএনপির মশাল মিছিল, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ

রহমতপুরে বিএনপির মশাল মিছিল, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ

by admin
September 25, 2026
0
6

রহমতপুরে বিএনপির মশাল মিছিল, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেঞ্জাতলি বাজার থেকে বশিরিয়া মাদ্রাসা গেইট পর্যন্ত মিছিল আমিনুল...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ

by admin
September 25, 2026
0
5

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই উপজেলার রাজনৈতিক ও ধূমপানমুক্ত কলেজ হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের...

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

by admin
September 25, 2026
0
10

  বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া যুক্তরাজ্যে ২২ সেপ্টেম্বর জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • তেহরান ও ওয়াশিংটনের যুদ্ধ অবসানে কঠিন পরীক্ষায় বেইজিং September 25, 2026
  • আজ ব্যাংক খোলা September 25, 2026
  • বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট September 25, 2026
  • জাতিসংঘের অধিবেশনে যেসব বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান September 25, 2026
  • তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক September 25, 2026
  • নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ September 25, 2026
  • রহমতপুরে বিএনপির মশাল মিছিল, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ September 25, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 25, 2026
  • মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ September 25, 2026
  • জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ September 25, 2026
  • বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক September 25, 2026
  • বিএনপি নেতা মৃত ব্যাক্তি কমিউনিটি পুলিশিং সভাপতি প্রবাসীকে আওয়ামীলীগ নেতা বানিয়ে নাশকতা মামলা September 25, 2026
  • সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন September 25, 2026
  • শ্রীপুরে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ, কেটে টুকরো করে প্রাণনাশের হুমকি September 25, 2026
  • পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার September 25, 2026
  • নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত September 25, 2026
  • তাহিরপুরে ইরা-হইফা ২০২৬-এর লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত September 25, 2026
  • সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু September 25, 2026
  • সন্তানদের সামনে ধর্ষণের অভিযোগ, ২ ছেলেকে নিয়ে গাড়ির নিচে মায়ের ঝাঁপ September 25, 2026
  • অপরাধ করবে বড়লোকের পোলা, আর বলির পাঁঠা হবে গরিব ড্রাইভার?! September 25, 2026
  • আমার বাবা হাসিনার আমলে বিএনপির বিভিন্ন মিটিংয়েও অংশ নিতেন। September 25, 2026
  • আমেরিকার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখাল চীন: ইরানি বিমান সংস্থার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মানতে বেইজিংয়ের স্পষ্ট অস্বীকৃতি! September 25, 2026
  • ঢাকা থেকে কোন জেলায় কত ভাড়া, তালিকা প্রকাশ September 24, 2026
  • গঙ্গা পানি বণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদ মন্ত্রী September 24, 2026
  • স্থানীয় নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি আনোয়ারুল September 24, 2026
  • আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস September 24, 2026
  • এসিল্যান্ড পদে পদায়ন হলেন ৫২ কর্মকর্তা September 24, 2026
  • সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ September 24, 2026
  • পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার September 24, 2026
  • পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর September 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      তেহরান ও ওয়াশিংটনের যুদ্ধ অবসানে কঠিন পরীক্ষায় বেইজিং

      তেহরান ও ওয়াশিংটনের যুদ্ধ অবসানে কঠিন পরীক্ষায় বেইজিং

      September 25, 2026
      আজ ব্যাংক খোলা

      আজ ব্যাংক খোলা

      September 25, 2026
      বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

      বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

      September 25, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d