Friday, September 25, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে

admin by admin
November 11, 2024
in জাতীয়, তথ্যপ্রযুএি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৪: বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে
নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর সেন্টার ফর এনার্জি রিসার্চ (সিইআর) যৌথভাবে ইউআইইউ-তে দেশের
প্রথম এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস)-যুক্ত সোলার এনার্জি ল্যাব উদ্ভোধন করেছে। অত্যাধুনিক এই ল্যাব
নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি খাতে উন্নত প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ তৈরি করবে।
আজ ইউআইইউ-এর মাল্টিপারপাজ হলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনের পর ‘দ্যা রোল অফ
স্মার্ট গ্রিড ইন দ্যা ফিউচার পাওয়ার সিস্টেম’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন
ইউআইইউ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। এছাড়া প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ
সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. ফাওজুল কবির খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের মাননীয় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাওয়ার গ্রিড
বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর মো. রেজওয়ান খান ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড-এর সিইও
প্যান জুনফেং। বাংলাদেশ সরকার, ইউআইইউ, হুয়াওয়ে এবং সিইআর-এর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও সেমিনারে
উপস্থিত ছিলেন।
হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ সোলার ল্যাবটির অর্থায়ন করেছে হুয়াওয়ে। এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো
সৌরশক্তি খাতে সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন করা। হুয়াওয়ে, সিইআর ও ইউআইইউ সম্মিলিতভাবে এই খাতের
লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের পাঠক্রম তৈরি করবে। এই পাঠক্রমে নবায়নযোগ্য শক্তির উপর গবেষণা
ও প্রযুক্তিগত উন্নয়নের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. ফাওজুল কবির খান বলেন, “আমি স্মার্ট গ্রিড নিয়ে কথা বলতে চাই। আমরা বছরের পর বছর ধরে
দেখছি যে, বিদ্যুৎ ব্যবহারে আমূল পরিবর্তন এসেছে। তাই, আমরা সৌর ও বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য উৎসের
প্রতি গুরুত্ব আরোপ করছি। এখন আমাদের স্মার্ট গ্রিডের দিকে যেতে হবে, এবং আমরা সে-লক্ষ্যেই কাজ করছি।
এছাড়াও আমরা ব্যাটারি স্টোরেজ সিস্টেমকেও অগ্রাধিকার দিচ্ছি।”
ইয়াও ওয়েন বলেন, “ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইএসএস সিস্টেমযুক্ত প্রথম সোলার ল্যাব উদ্বোধনের
মাধ্যমে আমরা নবায়নযোগ্য শক্তি খাতে তরুণদের ক্ষমতায়নের জন্য বিশেষ এক পদক্ষেপ গ্রহণ করছি। আজকের এই
উদ্বোধন বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক মাইলফলক। এই যৌথ উদ্যোগ চীনা প্রতিষ্ঠানের
বিনিয়োগের মাধ্যমে স্থানীয় প্রতিভা বিকাশের পাশাপাশি ইউআইইউ-এর সেন্টার ফর এনার্জি রিসার্চ-এর সাথে আমাদের
দীর্ঘস্থায়ী সহযোগিতার সম্পর্ক স্থাপনের একটি প্রতিফলন।”
প্যান জুনফেং বলেন, “আমরা লক্ষ্য করছি যে, সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে অদূর ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানি
থেকে সরে আসতে বাংলাদেশ ইতোমধ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে। এই প্রেক্ষাপটে বলা যায়, ২০২৩ সালের ৩১
ডিসেম্বর পর্যন্ত হুয়াওয়ে ডিজিটাল পাওয়ার বাংলাদেশের গ্রাহকদের জন্য ৬০০ মেগাওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন
ডিজিটাল পাওয়ার প্ল্যান্ট নির্মাণে সহায়তা করেছে। এর মাধ্যমে ৪৩৭.৫ মিলিয়ন কিলোওয়াট-আওয়ার নবায়নযোগ্য
শক্তি উৎপাদিত হয়েছে এবং ২০৭,৮৬৭ টন কার্বন নিঃসরণ হ্রাস হয়েছে, যা ২৮৪,৪৫০টি গাছ লাগানোর সমতুল্য।
আমরা বিশ্বাস করি, হুয়াওয়ে ও ইউআইইউ-এর সেন্টার ফর এনার্জি রিসার্চ-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই সোলার
ল্যাবে শিক্ষার্থী ও পেশাজীবীদের নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে শেখার, নিজেদেরকে প্রস্তুত করার ও এই খাতে
অবদান রাখার বিশেষ সুযোগ তৈরি করবে।”

ইউআইইউ–এর সেন্টার ফর এনার্জি রিসার্চ (সিইআর)-এর ডিরেক্টর শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন, “বাংলাদেশে
নবায়নযোগ্য শক্তির খাত দ্রুত বিকশিত হচ্ছে। আমরা পূর্বাভাস পাচ্ছি যে, সৌর শক্তি ক্রমশঃ সাশ্রয়ী হয়ে উঠার ফলে
আগামী বছরগুলোতে ৩,০০০ থেকে ৪,০০০ পরিবেশবান্ধব নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। বর্তমানে এই খাতে দেশে
উল্লেখযোগ্য সাফল্য দেখা যাচ্ছে। ২০২৩ সালে শুধু নতুন রুফটপ সোলারের সক্ষমতা ৪২ মেগাওয়াট বৃদ্ধি পাওয়ার
রেকর্ড অর্জিত হয়েছে। তবে পেশাজীবী ও শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের জন্য হাতে-কলমে প্রশিক্ষণের প্রয়োজন।
এই ক্ষেত্রে ল্যাবটি আমাদের শিক্ষার্থী ও পেশাজীবীদের সংশ্লিষ্ট খাতে ব্যবহারিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করতে পারে।”
হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ সোলার ল্যাব তরুণ প্রকৌশলী ও পেশাজীবীদের তিন মাসের সার্টিফিকেট কোর্স গ্রহণের
সুযোগ প্রদান করবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আগ্রহীরা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে নিজেদের নাম
অন্তর্ভুক্ত করতে পারবেন। পাঠ্যক্রম ও কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য সিইআর-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির ক্ষেত্রে গবেষণা বৃদ্ধি, দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও
উন্নয়নের নীতি প্রণয়নের লক্ষ্যে ২০১০ সালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর এনার্জি
রিসার্চ (সিইআর) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের পল্লী বিদ্যুতায়নের জন্য প্রায় সব সোলার ডিজেল হাইব্রিড মিনি-গ্রিড
ডিজাইন করেছে সিইআর, ইউআইইউ। এছাড়াও ইডকল(IDCOL) স্ট্যান্ডার্ড অনুযায়ী সোলার পিভি যন্ত্রপাতির
সার্টিফিকেশনের জন্য সিইআর বাংলাদেশে সোলার হোম সিস্টেম (এসএইচএস) যন্ত্রপাতির অন্যতম পরীক্ষামূলক
প্রতিষ্ঠান। এখন পর্যন্ত এই ল্যাবে ৭৫০টিরও বেশি সোলার পিভি সরঞ্জাম পরীক্ষা করা হয়েছে। এর উদ্ভাবনী গবেষণা
কাজের জন্য ইউয়াইইউ-এর সেন্টার ফর এনার্জি রিসার্চ ২০১৬ সালে জাতিসংঘের মোমেন্টাম ফর চেঞ্জ অ্যাওয়ার্ডসহ
৮টি আন্তর্জাতিক পুরস্কার এবং ৪টি জাতীয় পুরস্কারও পেয়েছে। সিইআর-এর অধীনে অত্যাধুনিক গবেষণাগারটি
নবায়নযোগ্য জ্বালানি খাতে পরীক্ষা ও গবেষণা চালিয়ে যাবে। উল্লেখ্য যে, এই ল্যাব সোলার সিস্টেমের পাশাপাশি
এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস) সরবরাহ করতে সক্ষম, যা শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ বাড়িয়ে তুলবে।
হুয়াওয়ে বাংলাদেশে বিভিন্ন প্রতিভা বিকাশ কর্মসূচি পরিচালনা করে আসছে। এগুলি শিক্ষার্থী ও পেশাজীবীদেরকে
তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি বুয়েটে ফাইভজি ল্যাবসহ হুয়াওয়ে আইসিটি
একাডেমিও স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফিজিক্যাল ল্যাব নির্মাণে এটি হুয়াওয়ের দ্বিতীয় উদ্যোগ। এছাড়া
প্রতিষ্ঠানটি একাধিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন আইসিটি একাডেমিও স্থাপন করেছে।

Post Views: 351

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আজ ব্যাংক খোলা

আজ ব্যাংক খোলা

by admin
September 25, 2026
0
2

হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো আজ শুক্র ও কাল শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ...

জাতিসংঘের অধিবেশনে যেসব বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের অধিবেশনে যেসব বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

by admin
September 25, 2026
0
6

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন ইস্যু তুলে ধরে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)...

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

by admin
September 25, 2026
0
11

  বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া যুক্তরাজ্যে ২২ সেপ্টেম্বর জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস...

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

by admin
September 25, 2026
0
10

  ‎সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর স্কুল শিক্ষার্থী নিহত...

সন্তানদের সামনে ধর্ষণের অভিযোগ, ২ ছেলেকে নিয়ে গাড়ির নিচে মায়ের ঝাঁপ

সন্তানদের সামনে ধর্ষণের অভিযোগ, ২ ছেলেকে নিয়ে গাড়ির নিচে মায়ের ঝাঁপ

by admin
September 25, 2026
0
52

গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় পান ব্যবসায়ী সোহরাব হোসেনের বিরুদ্ধে। ঘটনা পর দুই ছেলেকে...

ঢাকা থেকে কোন জেলায় কত ভাড়া, তালিকা প্রকাশ

ঢাকা থেকে কোন জেলায় কত ভাড়া, তালিকা প্রকাশ

by admin
September 24, 2026
0
215

জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লার বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন ভাড়ার তালিকায় কিলোমিটারপ্রতি ভাড়ার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • তেহরান ও ওয়াশিংটনের যুদ্ধ অবসানে কঠিন পরীক্ষায় বেইজিং September 25, 2026
  • আজ ব্যাংক খোলা September 25, 2026
  • বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট September 25, 2026
  • জাতিসংঘের অধিবেশনে যেসব বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান September 25, 2026
  • তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক September 25, 2026
  • নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ September 25, 2026
  • রহমতপুরে বিএনপির মশাল মিছিল, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ September 25, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 25, 2026
  • মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ September 25, 2026
  • জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ September 25, 2026
  • বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক September 25, 2026
  • বিএনপি নেতা মৃত ব্যাক্তি কমিউনিটি পুলিশিং সভাপতি প্রবাসীকে আওয়ামীলীগ নেতা বানিয়ে নাশকতা মামলা September 25, 2026
  • সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন September 25, 2026
  • শ্রীপুরে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ, কেটে টুকরো করে প্রাণনাশের হুমকি September 25, 2026
  • পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার September 25, 2026
  • নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত September 25, 2026
  • তাহিরপুরে ইরা-হইফা ২০২৬-এর লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত September 25, 2026
  • সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু September 25, 2026
  • সন্তানদের সামনে ধর্ষণের অভিযোগ, ২ ছেলেকে নিয়ে গাড়ির নিচে মায়ের ঝাঁপ September 25, 2026
  • অপরাধ করবে বড়লোকের পোলা, আর বলির পাঁঠা হবে গরিব ড্রাইভার?! September 25, 2026
  • আমার বাবা হাসিনার আমলে বিএনপির বিভিন্ন মিটিংয়েও অংশ নিতেন। September 25, 2026
  • আমেরিকার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখাল চীন: ইরানি বিমান সংস্থার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মানতে বেইজিংয়ের স্পষ্ট অস্বীকৃতি! September 25, 2026
  • ঢাকা থেকে কোন জেলায় কত ভাড়া, তালিকা প্রকাশ September 24, 2026
  • গঙ্গা পানি বণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদ মন্ত্রী September 24, 2026
  • স্থানীয় নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি আনোয়ারুল September 24, 2026
  • আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস September 24, 2026
  • এসিল্যান্ড পদে পদায়ন হলেন ৫২ কর্মকর্তা September 24, 2026
  • সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ September 24, 2026
  • পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার September 24, 2026
  • পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর September 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      তেহরান ও ওয়াশিংটনের যুদ্ধ অবসানে কঠিন পরীক্ষায় বেইজিং

      তেহরান ও ওয়াশিংটনের যুদ্ধ অবসানে কঠিন পরীক্ষায় বেইজিং

      September 25, 2026
      আজ ব্যাংক খোলা

      আজ ব্যাংক খোলা

      September 25, 2026
      বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

      বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

      September 25, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d