মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ছেঁড়া তসবিহ দানা নিয়ে খেলছিল দেড় বছরের শিশু তালহা বিন শহীদ ভূঁইয়া। খেলতে খেলতে অসাবধানতাবশত তসবিহর একটি দানা মুখে নিলে পরে তা গলায় আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় শিশুটির। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামের আবু ভূঁইয়া বাড়িতে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। শিশু তালহা ওই বাড়ির শহিদুল ইসলামের ছোট ছেলে। তালহার বাবা চট্টগ্রাম শহরে ব্যবসা করেন এবং মা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পরিবার সূত্রে জানা যায়, ছেঁড়া তসবিহর দানা নিয়ে খেলছিল শিশু তালহা। খেলতে খেলতে হঠাৎ একটি দানা মুখে দিলে তা গলায় আটকে যায়। এতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে মুমূর্ষু অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
তালহার চাচা মোরশেদ ভূঁইয়া বলেন, ‘গলায় তসবিহর দানা আটকানোর পর তালহাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল ৯ টায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তালহার লাশ দাফন করা হয়েছে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্ল্যাহ বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। গলায় তসবিহর দানা আটকে তার শ্বাসনালী বন্ধ হয়ে গিয়েছিল। এতে তার মৃত্যু হয়েছে।’
কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ
কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতিতে সরকারি নির্দেশে দোকান সরাতে গিয়ে দ্বন্দ্ব, বাড়িঘর ভাঙচুর মা-ছেলে আহত; থানায় অভিযোগ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।। ...





