জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ হাজার টাকার বিনিময়ে নবজাতক বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) ভোররাতে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অভিযুক্ত আবির হোসেনের মা জোবেদা আক্তার সানজিদা, জেঠা নজরুল ইসলাম মনির, প্রাইম হাসপাতালের নার্স স্বপ্না বেগম এবং নবজাতককে কেনার অভিযোগে রিপন মিয়া।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর চৌদ্দগ্রাম বাজারের প্রাইম হাসপাতালে এক তরুণী পুত্রসন্তানের জন্ম দেন। অভিযোগ রয়েছে, জন্মের পর শিশুটিকে ৫০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলায় প্রধান অভিযুক্ত আবির হোসেনসহ অন্যদের আসামি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোছাইন জানান, গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্ত আবিরসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গোপালগঞ্জে মাঝিগাতী নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত
মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে এনায়েত শেখ (৬০) নামে এক বাস...









