হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাত ১২টা ১ মিনিটে সাপাহার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাপাহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী লাবু।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদিন, বিএনপির অন্যতম সদস্য মোঃ মোখলেসুর রহমান মুকুল, ৫ নং পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান, সাপাহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আখতার হোসেন, মুরাদ চৌধুরী, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক সোহেল রানা সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।









