ইসলামপুর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন শেষে
নিহত সাংবাদিক কোরবান আলীর জানাযা সম্পন্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ বালুবাহী অবৈধ মাহিন্দ্র ট্রাকের চাপায় নিহত সাংবাদিক কোরবান আলীর জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ইসলামপুর আশরাফুল উলুম মাদরাসায় প্রথম জানাজা এবং মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের বীর হাতিজা গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে ইসলামপুর প্রেসক্লাবে সকল সাংবাদিকরা তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।
দৈনিক মুক্তআলো জামালপুরের ইসলামপুর প্রতিনিধি কোরবান আলী বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক মেলান্দহ শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটর সাইকেল থামিয়ে ফোনে কথা বলার সময় ইসলামপুর থেকে আসা জামালপুরগামী একটি মাহিন্দ্র গাড়ী তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এ মৃত্যুতে ইসলামপুর উপজেলার সকল সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী,সুধী সমাজ গভীর শোকা প্রকাশ করেন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








