রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধে নাতি ও নাতি বউয়ের লাঠির আঘাতে আব্দুল খালেক ভোলা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ২০ অক্টোবর রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ভোলা একই গ্রামের মৃত আছর উদ্দিন প্রামানিকের ছেলে। এ ঘটনায় আলম মিয়া (৩৫) ও তার স্ত্রী রেখা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে মাঝেমধ্যেই তাদের কথা-কাটাকাটি হতো। গত রবিবার রাতে নাতি বউ রেখা বেগমের সঙ্গে দাদা শ্বশুর আব্দুল খালেক ভোলার বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে নাতি আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগম লাঠি দিয়ে আব্দুল খালেককে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নাতি আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগমকে আটক করেছে পুলিশ। সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, হত্যাকান্ডের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে-সরকারিভাবে নির্বাচিত
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : কঠোর নিরাপত্তা উৎসবমুখর ও শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর...








