লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর ইসলামপুরে দুইটি স্থানে অগ্নিকান্ডে একটি দোকান ও দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার গোয়ালেরচর বোলাকিপাড়া বাজার ও নয়া বোলাকিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানাগেছে, বাজারের মোক্তার হোসেনের কাপড়ের দোকান থেকে প্রথম অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে সেই আগুন মুহূর্তের মধ্যেই পাশে থাকা একটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এর আগে রাত ১২ টার দিকে নয়া বোলাকিপাড়া এলাকায় ফকির আলীর পুত্র মঈন আলীর একটি বসতঘরে আগুনে পুড়ে যায়। এতে দোকান ঘর সহ বসত ঘরের অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি দোকান ও দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়, প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
৬ দফা দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ...








