গাইবান্ধা জেলা প্রতিনিধি: সাত বছরের শিশু রেহাকুল ইসলাম রেহান। দুই হাতে আঙুল নিয়ে চরম বিপাকে পড়েছে শিশুটি। দিন দিন বেড়েই চলেছে আঙুলের ওজন ও আকার। যা স্বাভাবিকের তুলনায় কয়েকগুন বেশি। শিশুটির ডান হাতের ওজন দেড় কেজি। ফলে চলাফেরা করতে সমস্যা হচ্ছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের আব্দুল হাই ও রেহেনা বেগম দ¤পতির ছেলে রেহাকুল ইসলাম রেহান। জান্নাতুন নাইম সালাফিয়া ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী তিনি। রেহেনা বেগম বলেন, ২০১৫ সালে রেহান জন্মের পর থেকে ডান হাতের আঙুলগুলো আকারে বড়। ছেলে বড় হওয়ার পাশাপাশি হাতের আঙুলগুলোও বড় হতে থাকে। ফলে যতো দিন যাচ্ছে আর শিশু রেহানের হাতের আঙুলও বাড়ছে। আমার স্বামী ঢাকায় রিকশা চালায়। আমি অন্যের বাড়িতে কাজ করি।
শিশু রেহান বলেন, আমার বন্ধুরা যা করতে পারে আমি করতে পারি না। আমার হাতের ওজন বেড়ে যাওয়ায় আমি চলাফেরা করতে পারি না। সাঘাটা উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় বলেন, প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রাথমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা হাসপাতালে চিকিৎসার সুযোগ আছে। জেলার বাহিরে চিকিৎসা বা চিকিৎসার জন্য অর্থিক কোনো সহযোগীতার সুযোগ নেই।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...







