গাইবান্ধা জেলা প্রতিনিধি: সাঁওতালসহ জাতিগত সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষার অঙ্গীকারে গাইবান্ধার সাঁওতালগণ ৫ মার্চ শনিবার সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা করা হয়েছে। বেসরকারী সংগঠন অবলম্বনের আয়োজনে ইউএনডিপি-হিউম্যান রাইটস প্রোগ্রাম, সুইজারল্যান্ড ও সুইডেন দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাঁওতালদের শতাধিক নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গোবিন্দগঞ্জ উপজেলার কালুপাড়া মাঠে আদিবাসী নেতা মাথিয়াস মার্ডির সভাপতিত্বে পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে আদিবাসী সাঁওতালদের ৪টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বারের সাধারণ স¤পাদক ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, গোলাম রব্বানী মুসা, হাসান মোর্শেদ দীপন, রোজলিন সরেন, ওমর হাবীব বাদশা প্রমুখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







