Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ১ম সাধারণ অধিবেশন ২০২৫

admin by admin
January 17, 2025
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

আজ  বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ৯.০০ টায় রাজধানীর মগবাজরস্থ আলফালাহ মিলনায়তনে ২ দিনব্যাপী (১৬ ও ১৭ জানুয়ারি) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন পবিত্র কুরআন তেলাওয়াতে মাধ্যমে শুরু হয়। উদ্বোধনী বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্য:
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল কারিম। ওয়ালা আলিহি ওয়াআসহাবিহি আজমাইন।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী, কোটি ছাত্র-জনতার হৃদয়ের স্পন্দন, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন ২০২৫-এর শ্রদ্ধেয় উদ্বোধক ছাত্র-জনতা অভ্যুত্থানের শহীদ সামিউ আমান নূর ভাইয়ের গর্বিত পিতা মোঃ আমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রাণপ্রিয় সদস্যবৃন্দ ও আমন্ত্রিত দায়িত্বশীল ভাইয়েরা- আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

সর্বপ্রথম মহান রবের নিকট মস্তক অবনতচিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি, যাঁর অপার করুণায় প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা সেশনের শুরুতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন আয়োজন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বমানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। শ্রদ্ধাভরে স্মরণ করছি ২৪-এর গণঅভ্যুত্থানে শাহাদাত-বরণকারী সকল ভাই-বোনকে। আরও স্মরণ করছি ব্রিটিশ বিরোধী আজাদী আন্দোলন থেকে শুরু করে এদেশের মাজলুমের অধিকার রক্ষার আন্দোলনের শহীদ বীরদের।

বিশেষভাবে স্মরণ করছি ছাত্রশিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী ও দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ মুহাম্মদ কামারুজ্জামান রাহিমাহুমুল্লাহসহ ইসলামী আন্দোলনের সকল শহীদ সিপাহসালারকে, যাঁদের মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। আজকের এই দিনে স্মরণ করছি ছাত্রশিবিরের শত শত শহীদ ভাইকে, যাঁরা বাতিলের মোকাবিলায় দ্বীন প্রতিষ্ঠার কাজ আঞ্জাম দিতে গিয়ে বুকের তাজা খুনে এই জমিনকে সিক্ত করেছেন। মুক্তি কামনা করছি আমাদের প্রিয় দায়িত্বশীল এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের, যাঁকে অন্যায়ভাবে দীর্ঘদিন কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমরা সরকারের কাছে তাঁর দ্রুত মুক্তি দাবি জানাচ্ছি।

দু’আ করছি নিজভূমিতে নির্মম গণহত্যার শিকার মজলুম ফিলিস্তিনিদের জন্য; আল্লাহ তাঁদের সকলের শাহাদাত ও ত্যাগকে কবুল করুন। আল্লাহর অপার মহিমায় ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে, যেটা আসলে লড়াকু ফিলিস্তিনিদের এক ঐতিহাসিক বিজয়, যাঁরা দখলদারদের সামরিক শক্তিমত্তা ও অব্যাহত গণহত্যার মধ্যেও অসাধারণ দৃঢ়তা প্রদর্শন করেছেন। আমরা মজলুম ফিলিস্তিনিদের এ বিজয়ের জন্য আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে এবং ফ্যাসিবাদের দমন-পীড়নে নানা সময়ে যাঁরা আহত হয়েছেন, আল্লাহর নিকট তাঁদের সুস্থতা ও কুরবানির কবুলিয়াত কামনা করছি। আমাদের ভাই ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসসহ যে সকল ভাই এখনো গুম অবস্থায় আছেন, আল্লাহ যেন তাঁদের প্রত্যেককে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন।

সম্মানিত উপস্থিতি,
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ ফোরাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগমুক্ত নতুন বাংলাদেশে নতুন সাংগঠনিক সেশনে বিদ্যমান জাতীয় বাস্তবতায় শুরু হওয়া এ অধিবেশন বিশেষ গুরুত্ব বহন করে। গুরুত্বপূর্ণ এ অধিবেশনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি।

সুপ্রিয় উপস্থিতি,
আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে করেছে পঙ্গু। দেশের মানুষকে নানাভাবে দ্বিধাবিভক্ত করে আমাদের জাতীয় সংহতিকে দুর্বল করার নানামুখী অপতৎপরতা চালিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে গুম, খুন ও নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে মুক্তিকামী মানুষের ওপর। বিশেষত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় ও অমানবিক দমন-পীড়ন চালিয়েছে। অবশেষে ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনার ভারতে পলায়নের মধ্য দিয়ে এক শ্বাসরূদ্ধকর পরিস্থিতি থেকে আমাদের মুক্তি মিলেছে। কিন্তু যে দেড় হাজার ছাত্র-জনতার রক্ত ও হাজার হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে এ মুক্তি এসেছে, আমরা এ ঋণের দায়ে আবদ্ধ।

ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পাঁচ মাস পার হয়ে গেলেও বাংলাদেশের প্রশাসন এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। বরং ফ্যাসিবাদের দোসররা নানাভাবে বাংলাদেশকে অশান্ত, অকার্যকর ও অস্থিতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ছাত্র-জনতার ওপর যারা গণহত্যা চালিয়েছে, তাদের সিংহভাগ এখনো গ্রেফতার হয়নি। যারা গ্রেফতার হয়েছে, এখনো বিচার হয়নি। এমনকি অভিযুক্তরা গ্রেফতার হওয়ার পর তাদের ছেড়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। অনেক অপরাধীকে নির্বিঘ্নে সীমান্ত পার হয়ে যেতে সহযোগিতা করা হচ্ছে।  অনলাইন ও অফলাইনে আমরা খুনিদের আস্ফালন দেখতে পাচ্ছি।

আওয়ামী লুটতন্ত্রের সময়ে দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, তা উদ্ধারের উদ্যোগও অপর্যাপ্ত। বরং লুটেরারা এ অর্থ বাংলাদেশকে অশান্ত করার জন্য ব্যয় করছে।
ছাত্র-জনতা অভ্যুত্থানের অনেক আহত বীর এখনো শহীদ হচ্ছেন, অনেকে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন, কিন্তু তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ যথেষ্ট নয়। একদিকে আমরা শহীদদের দাফন করছি, অন্যদিকে খুনীরা আজও মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এমন দৃশ্য আমরা দেখতে চাই না।

মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই ছাত্র-জনতা অভ্যুত্থান সংঘটিত করেছে। কিন্তু ছাত্র-জনতার আকাঙ্ক্ষিত যে পরিবর্তন; রাষ্ট্রের কাঙ্খিত সংস্কারসমূহ এখনো ভালোভাবে সম্পন্ন হচ্ছে না। এ কার্যক্রমে আমরা খুবই ধীরগতি লক্ষ করছি।
আমরা স্পষ্ট করে বলতে চাই— ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিট ছিল ঐক্য এবং শাহাদাতের তামান্না। ঐক্যের স্পিরিটে শ্রেণি-পেশা, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আপামর ছাত্র-জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে এক কাতারে এসে দাঁড়িয়েছিল। শাহাদাতের তামান্নার স্পিরিটে ফ্যাসিস্টের গণহত্যার মুখেও ছাত্র-জনতা রাজপথ থেকে পালিয়ে না গিয়ে ইস্পাতকঠিন দৃঢ়তা প্রদর্শন করে বিজয় ছিনিয়ে এনেছে।

কিন্তু অভ্যুত্থানের স্পিরিটকে বিনষ্ট করার অপচেষ্টা আমরা দেখছি। আমরা ছাত্র-জনতার উদ্দেশ্যে বলতে চাই— শহীদ-গাজীদের আকাঙ্ক্ষিত পরিবর্তন যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে ছাত্র-জনতা অভ্যুত্থানের স্পিরিটকে আমাদের সবসময় ধারণ করতে হবে ও সমুন্নত রাখতে হবে। এ দু’টি স্পিরিটকে যদি আমরা সমুন্নত রাখতে পারি, তাহলে ছাত্র-জনতা অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন পূরণে আমরা ভূমিকা রাখতে পারবো, ইনশাআল্লাহ। অন্যথায় এ স্বপ্ন অধরাই থেকে যাবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই ঐক্যকে ধারণ ও বিকশিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আগামীদিনেও দৃঢ়তার সাথে এ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।

সম্মানিত উপস্থিতি,
পতিত স্বৈরাচারের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের শিক্ষাখাত। কিন্তু অভ্যুত্থানের পরবর্তীতে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজটি যেভাবে হওয়া উচিত ছিল, সেভাবে হচ্ছে না। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে সৎ, যোগ্য, দক্ষ ও অভিজ্ঞদের নিয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন করে নৈতিকতা ও আধুনিকতার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষাপদ্ধতি চালু করতে হবে। শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তাদের দেশের সম্পদে পরিণত করতে হবে।
আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবাসন সংকট প্রকট। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেছে। চলমান ছাত্র আন্দোলনে আমরা সংহতি জানাচ্ছি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অবিলম্বে এ সমস্যার শিক্ষার্থীবান্ধব সমাধান নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক হল নির্মাণ করে শতভাগ শিক্ষার্থীকে হলে সিঙ্গেল আসন বরাদ্দ দেওয়া এবং হলে শিক্ষার পরিবেশ নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করতে হবে।

শিক্ষার উদ্দেশ্য পূর্ণ করার জন্য ধর্মীয় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ, আরবি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চালু করার আহ্বান জানাচ্ছি।
আওয়ামী লীগের ইসলামবিদ্বেষী শাসনামলে বাংলাদেশের মাদ্রাসাসমূহ অনেক দুর্বল হয়ে পড়েছে। এখনো দেশের মাত্র ৩টি মাদ্রাসা সরকারি আর অল্প কিছু মাদ্রাসায় অনার্স-মাস্টার্স রয়েছে। কোনো মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগ নেই। মাদ্রাসাসমূহে অনার্স-মাস্টার্সের সুযোগ বিস্তৃত করার পাশাপাশি আলিয়া ও কওমি সকল মাদ্রাসা শিক্ষার্থী যেন পড়াশোনা শেষ করার পর সম্মানজনক কর্মজীবনে প্রবেশ করতে পারেন, এটা নিশ্চিতকরণে এ শিক্ষার্থীদের জন্য চাকুরিতে সুযোগ বৃদ্ধি করতে হবে। মাদ্রাসাসমূহে কমার্স চালু করতে হবে।

প্রিয় ভাইয়েরা,
বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বিগত সাড়ে তিন দশক ধরে ছাত্রসংসদ নির্বাচন হয়নি। অথচ শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদেরকে আগামীদিনের নেতৃত্ব হিসেবে তৈরির জন্য এ নির্বাচনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এখন পর্যন্ত হাতে গোণা মাত্র দুয়েকটা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে উদ্যোগ নিয়েছে। অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দীর্ঘ আড়াই দশকের গণতন্ত্রহীনতা পরিস্থিতির অবসান ঘটাতে হবে।

গতকাল এনসিটিবি কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, যা খুবই দুঃখজনক। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করছি, বাংলাদেশে আবার  নতুন করে ফ্যাসিবাদী গ্রুপ তৈরি হচ্ছে যারা কোনো ধরনের সত্যতার যাছাই না করেই ছাত্রশিবিরের ওপর নিজেদের অপকর্মের দায় উঠিয়ে দেন। এসব মিথ্যাচার বন্ধ না করলে আমরা তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানো হয়েছে। এ সকল ঘটনার নিন্দা জানানো ভাষা আমাদের জানা নেই। অবিলম্বে এ সকল ঘটনা দায়িদের আইনের আওতায় এনে সবার বিচার নিশ্চিত করতে হবে। পাহাড় নিয়ে যারা নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত, তাদের এ সকল অপতৎপরতা বন্ধে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে।

সম্মানিত কার্যকরী পরিষদ সদস্য ভাইয়েরা,
ইসলামী ছাত্রশিবিরের সংবিধান কার্যকরী পরিষদের সদস্যদের দায়িত্ব স্পষ্ট ভাষায় বর্ণনা করেছে। সংবিধানের ২২ নম্বর ধারায় বলা হয়েছে- “সামগ্রিকভাবে কার্যকরী পরিষদের ও ব্যক্তিগতভাবে এর সদস্যদের দায়িত্ব হচ্ছে নিজেদের তত্ত্বাবধান, কেন্দ্রীয় সভাপতির তত্ত্বাবধান, সংগঠনে ইসলামী নীতির অনুসৃতির তত্ত্বাবধান, সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ, সংবিধান অনুসৃতির তত্ত্বাবধান, সংগঠনের যে-কোনো ত্রুটি দূরীকরণ, সংগঠনের সামগ্রিক কাজের মৌলিক পরিকল্পনা প্রণয়ন, কেন্দ্রীয় সভাপতিকে পরামর্শ দান, নিঃসংকোচে মতপ্রকাশ এবং কার্যকরী পরিষদের অধিবেশনে নিয়মিত যোগদান অথবা অভিমত প্রেরণ।”

এ দায়িত্বগুলো পালনের জন্য আমাদের নিজেদের ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে। নিজের ব্যক্তিগত পরিশুদ্ধিতা থাকলে এ সবগুলো বিষয়ই আমাদের জন্য সহজ হবে, ইনশাআল্লাহ। রাসূল (সা.)-কে একবার একজন সাহাবী জিজ্ঞেস করেন- একজন ব্যক্তি কীভাবে নিজের পরিশুদ্ধিতা অর্জন করতে পারে? রাসূল (সা.) বলেন- ‘আঁইয়া’লামা আন্নাল্লাহা আজ্জা ওয়াজাল্লা মায়াহু হাইসু কানা।’ অর্থাৎ, ব্যক্তি জানবে যে, সে যেখানেই থাকুক না কেন, আল্লাহ তা’য়ালা তার সাথে আছেন (এটার মাধ্যমে ব্যক্তি পরিশুদ্ধিতা অর্জন করতে পারে)। (তাবারানি, আল মু’জামুস সগীর)

সুতরাং, আমরাও সবসময় সকল অবস্থায় আল্লাহ তা’য়ালার উপস্থিতির অনুভূতি অন্তরে ধারণ করবো। তাহলেছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ১ম সাধারণ অধিবেশন ২০২৫ আমাদের ব্যক্তিগত পরিশুদ্ধিতা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ইনশাআল্লাহ। এটার মাধ্যমে সংবিধান কর্তৃক অর্পিত দায়িত্ব পালনও আমাদের জন্য সহজ হবে।

কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে যেহেতু সংগঠনের বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও পাস হবে এবং গুরুত্বপূর্ণ আরও নানা সিদ্ধান্ত গৃহীত হবে, তাই পুরো অধিবেশনজুড়ে সবাই স্বতঃস্ফূর্ত থাকা এবং নিংসঙ্কোচে মতপ্রকাশ করা জরুরি। কুরআনের ভাষায়- ‘ওয়াক্বুলু কাওলান সাদিদা’ ‘অর্থাৎ, তোমরা সরল-সোজা কথা বল। আমরাও আমাদের জীবনে এ আমলের চর্চা নিশ্চিত করবো।

প্রাণপ্রিয় ভাইয়েরা,
আমাদের এবারের অধিবেশন ২২ জন ভাইয়ের জন্য শেষ কার্যকরী পরিষদ অধিবেশন। দীর্ঘ সাংগঠনিক জীবনে ভাইয়েরা ইসলামী আন্দোলনের কাজে যে সময় দিয়েছেন, আল্লাহ যেন সেগুলো কবুল করেন, তার জন্য আল্লাহর কাছে দু’আ করছি। অধিবেশনে আগত সকল সম্মানিত অতিথিবৃন্দ ও সম্মানিত দায়িত্বশীল ভাইদের শুকরিয়া জানাচ্ছি। আশা করছি, আপনাদের সবার আন্তরিক অংশগ্রহণে এই অধিবেশন সফল ও সার্থক হবে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই অধিবেশনকে কবুল করুন। আমিন।

Post Views: 298

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
16

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d