Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

গাজায় রোজা ধ্বংসাবশেষে অবিচল বিশ্বাসের উদযাপন

admin by admin
March 3, 2025
in বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত গাজার মানুষের কাছে রোজা বিশ্বের অন্য দেশগুলোর মত নয়, যেখানে উৎসবের আমেজে মানুষ রোজা ও এবাদত শুরু করেছে।

সোয়া এক বছরের যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনের বিচ্ছিন্ন এই ভূ-খন্ডের মানুষ রোজা করছেন দুঃখ ও শোকের আবহে।

ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ইসরা আবু কামার দমবন্ধ করা এ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন।

তার ভাষায়, এই যুদ্ধবিরতি স্থায়ী হবে, তার কোনো নিশ্চয়তা নেই। তারপর কী হবে, তা নিয়ে মানুষজন এখনও উদ্বিগ্ন। তারা ভীত, যুদ্ধ আবারও ফেরত আসতে পারে।

গত এক বছরে আমরা যা দেখেছি এবং অনুভব করেছি, তা আমাদের স্মৃতিতে প্রবলভাবে রয়েছে।

গত বছর গাজাবাসী রোজার দিনগুলো পার করেছেন ইসরায়েলি যুদ্ধ বিমানের উড়ে আসা ও বোমা ফাটার বীভৎস অভিজ্ঞতার মধ্য দিয়ে।

 

কাতারভিত্তিক টেলিভিশন সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন পোর্টালে ইসরা আবু কামার লিখেছেন, আমাদের জন্য যুদ্ধের মধ্যে রোজা উদ্যাপন প্রথম ছিল না।

২০২৪ সালের ৭ অক্টোবরের ইসরায়েলে গাজার সশস্ত্রগোষ্ঠি হামাসের হামলা ও জিম্মি করার জেরে ইসরায়েল আগ্রাসন শুরু করে।

এর আগে ২০১৪ সালে ইসরায়েলি হামলার ভয়াবহ সেই দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি লিখেছেন, তখন আমার বয়স মাত্র নয় বছর, কিন্তু আমি খুব ভালো মনে করতে পারছি, রোজার রাতগুলো বিমান হামলা এবং ধ্বংসযজ্ঞের বিভীষিকায় ভরা ছিল, কীভাবে আমরা অন্ধকারের মধ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম, কীভাবে হামলা থেকে পালিয়েছিলাম।

কিন্তু গত বছরের রোজা কঠিন ছিল। এটা অকল্পনীয়ভাবে খারাপ ছিল। সবদিকে ক্ষুধা ছিল।

ইসরা লেখেন, আমাদের পরিবারের ছয়জন সারা দিন রোজা রেখে শুধু হুমাস বা মটরশুটি দিয়ে ইফতার করতাম। বিদুৎ ছিল না, আমরা অন্ধকারে স্বাদহীন টিনজাত খাবার চিবিয়ে খেতাম। এক টেবিল বসলেও কেউ কারো চেহারা দেখতে পেতাম না।

 

আমরা আমাদের বড় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমার দাদি, খালা, চাচাতো ভাই-বোন, যাদের সঙ্গে আমি রোজা পালন করতাম তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। কয়েকজন তাঁবুতে ছিল এবং বাকিরা উত্তরে আটকা পড়েছিল। একসঙ্গে থাকার মাসগুলো পরিণত হয়েছিল দুঃস্বপ্নের দিনে।

গাজার এই শিক্ষার্থী লিখেছেন, “রোজা উদযাপনের চেতনাই হারিয়ে গিয়েছিল। আমরা রোজা ভাঙার জন্য মাগরিবের আগেই অথবা ফজরের আগেই আজান শুনতে চাইতাম। কিন্তু কোনো মসজিদ থেকে আজান শোনা যেত না, কারণ ইসরায়েলি হামলায় সব মসজিদই ধ্বংস হয়ে গিয়েছিল।

কিছু মানুষ আজান দিতে চাইলেও ভয়ে তা করতো না। কারণ আজানের শব্দে যদি ইসলায়েলি বিমান হামলা হয়, তাদের লক্ষ্যবস্তু করা হয়- সে ভয় সব সময় তাদের মধ্যে ছিল।

পার্শ্ববর্তী মসজিদ থেকে লাউডস্পিকারে মুয়াজ্জিনের পরিচিত আজানের পরিবর্তে আমরা ক্ষেপণাস্ত্র ও গোলার শব্দে রোজা ভাঙতাম।

ইসরা লেখেন, যুদ্ধের আগে, আমি সাধারণত আমার পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারের পর মসজিদে যেতাম এবং আমাদের পরিচিতদের দেখতাম। এরপর আমরা গাজার রাস্তায় হাঁটতাম। বাসায় পৌঁছে তাজা কাতায়েফ (পিঠা জাতীয় খাবার) পাওয়ার আগে রোজার প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতাম।

কিন্তু গত বছর আমরা গণহত্যার জন্য তারাবির নামাজ পড়তেও যেতে পারিনি।

যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া গাজার সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক গ্রেট ওমারি মসজিদের স্মৃতিচারণ করে তিনি লিখেছেন, “যেখানে আমার বাবা ও ভাই রোজার শেষ ১০ দিন পার করতেন, যেখানে সুমধুর কুরআন তেলাওয়াত শোনা যেত, তা বন্ধ হয়ে গেছে।

 

ইউক্রেন নিয়ে লন্ডনে সম্মেলন শুরু, যোগ দিয়েছেন ইউরোপের নেতারা

ইউক্রেন নিয়ে লন্ডনে সম্মেলন শুরু, যোগ দিয়েছেন ইউরোপের নেতারা

বিস্তারিত পড়ুন

 

বোমার আঘাতে মসজিদটি ধ্বংস হয়ে গেছে, এমনভাবে গুঁড়িয়ে যে সেটি এখন আর চেনা যাচ্ছে না। যে স্থানটিতে একসময় প্রার্থনা ও শান্তির বার্তা প্রতিধ্বনিত হয়েছে, সেটি এখন ধুলো এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরব দেশগুলোতে শনিবার থেকে রোজা শুরু হয়েছে। সে দিনই ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির প্রধান ধাপ শেষ হয়েছে। ইসরায়েল চায়, প্রধান ধাপের মেয়াদ আরও বাড়াতে। কিন্তু হামাস তাতে রাজি নয়। তারা বলছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপ শুরু করার পক্ষে গাজার এই স্বাধীনতাকামী সংগঠনটি।

এ নিয়ে বিরোধের জেরে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা সরবরাহের সব পথ বন্ধ করে দিয়েছে। ফলে আবার যুদ্ধের ঢামাঢোলের আতংকে আছেন গাজাবাসী।

ইসরা লিখেছেন, যুদ্ধবিরতির মধ্যেই এবার রোজা শুরু হয়েছে। যেখানে রোজা ভাঙার সঙ্গে গগণবিদারী কোনো বিমান হামলা নেই। ফজরের নীরবতার মধ্যে কোনো বিস্ফোরণ নেই।

আমাদের ঘর সাজাতে কোনো ভয় নেই, রঙিন বাতি ঝুলাতে কোনো ভয় নেই, এটি আমাদের লক্ষ্যবস্তু করবে না।

বেদনা ও ধ্বংসের মধ্যে যে জীবন এতদিন ধরে থেমে ছিল- তা গাজার রাস্তায় আবার ফিরে আসার চেষ্টা করছে। যেসব দোকানপাট ও বাজার অক্ষত রয়েছে, সেগুলো খুলছে, ফুটপাতে হকাররা ফেরত এসেছে। এমনকি নুসেইরাতের বড় সুপারমার্কেট তার দরজা পুনরায় খুলে দিয়েছে, লিখেছেন তিনি।

ইসরা লিখেছেন, রোজার আগে, আমার বাবা আমাকে ও আমার বোনকে নুসেইরাতের সুপারমার্কেটে নিয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছে, আমরা সে স্বাভাবিক দিনে ফিরে গিয়েছি। আমরা যেমন চেয়েছিলাম, হরেক রকমের চকলেট, বিস্কুট ও চিপসের প্যাকেটে দোকানের তাকগুলো সাজানো।

সেখানে ছিল রোজার সাজসজ্জা, চোখ ধাঁধানো সব লন্ঠন, খেজুরের বক্স, রঙিন শুকনো ফলমূল ও শরবত ‘কামার আল-দ্বীন’।

কিন্তু এই প্রাচুর্য প্রতারণামূলক! তাকগুলোতে যা সাজানো রয়েছে তার বেশিরভাগই অনেকের ধরাছোঁয়ার বাইরে। কারণ যুদ্ধে অধিকাংশ গাজাবাসী বাড়ি ও জীবিকা হারিয়েছেন।

প্রথম ইফতারে ইসরার পরিবারের সদস্যদের পাতে ছিল ‘মুসাখান’, ফিলিস্তিনের এই খাবারটি মুরগী, পাতলা রুটি ও অনেক বেশি পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়।

আমরা জানি, আমরা ভাগ্যবানদের দলে আছি। গাজার অধিকাংশ মানুষই মুরগী কেনার সামর্থ্য রাখে না, যা বাজারে যুদ্ধপূর্ব সময়ের তুলনায় দ্বিগুণ দামে আবার বাজারে আসছে, লিখেছেন তিনি।

ইসরা লিখেছেন, সমৃদ্ধ আর ঐতিহ্যবাহী ইফতারই কেবল গাজায় ইফতারের টেবিলে অনুপস্থিত নয়, যুদ্ধে ৪৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। অনেকেই, যারা সপরিবারে মারা গেছে তারা আর রোজা পালন করবেন না, ইফতারে এক টেবিলে বসবেন না।

গাজার এই বিশ্ববিদ্যালয় পড়ুয়া লিখেছেন, অনেকের বাড়িতে ইফতারের টেবিলে একটি আসন ফাঁকা থাকবে, একজন বাবার কণ্ঠস্বর আর তার সন্তানদের ইফতারের জন্য ডাকবে না, রোজা ভাঙার জন্য একজন সন্তানের ছটফটানি আর দেখা যাবে না অথবা একজন মায়ের দক্ষ হাতে সুস্বাদু খাবার আর তৈরি করা হবে না।

আমিও আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। আমার খালার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যিনি প্রতিবছর আমাদের ইফতারের দাওয়াত দিতেন।

আমার বন্ধু শাইমা, লিনা ও রোয়া, যাদের সঙ্গে আমি তারাবির পর দেখা করতাম, তারা সবাই শহীদ হয়েছেন।

আমাদের মসজিদ ধ্বংস করা যাবে, আমাদের বিশ্বাস ভাঙা যাবে না। আমরা আমাদের অর্ধ-ভগ্ন বাড়িতে তাঁবু টানিয়ে তারাবিহ পড়ব, ফিসফিস করে দোয়ায় সব বলব, কোরান তেলাওয়াতে আরাম খুঁজব, জেনে রাখব আমরা যেসব কষ্ট সহ্য করেছি, তার জন্য তিনি আমাদের প্রতিদান দেবেন, লিখেছেন ইসরা।

Post Views: 329

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
1

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
1

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
7

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

by admin
September 20, 2026
0
5

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

by admin
September 20, 2026
0
2

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d