প্রকাশ করা হয়েছে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন।
সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডার ও শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের ২০৮ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে
পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।








