জামালপুর প্রতিনিধি \ জামালপুরের ইসলামপুর বিশেষ অভিযানে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা আওয়ামী
যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের যুগ্ম
আহ্ধসঢ়;বায়ক মোঃ শফিকুল ইসলাম (৫০) কে আটক করেছে পুলিশ। গতকাল
রাতে পৌর শহরের সর্দার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক
শফিকুল ইসলাম ইসলামপুর পৌর শহরের মৌজা জাল্লা গ্রামের মোঃ
জসিম উদ্দীনের পুত্র। ইসলামপুর থান অফিসার ইনচার্জ আ.স.ম
আতিকুর রহমান জানান,আটককৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে
বিস্ফোরক দ্রব্য মামলায় আদালতে পাঠানো হয়েছে।
৬ দফা দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ...








