দেশের সংবাদ / যশোর
জীবন আচার্য্য –
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসের পাশের বাজারে ফটোকপি করতে আসা শিক্ষার্থীকে ইফটিজিংয়ের অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীরা অভিযুক্ত দোকানিকে মারধর করলে স্থানীয় দোকানিরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করেন। এরপর শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয়।খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন থানার ওসি।এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সাজিয়ালী মৌজার কৃষক ও এলাকাবাসী প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন। তাদের দাবি, খালসংলগ্ন জমির পরিবর্তে জনবসতিপূর্ণ এলাকায় জমি নেওয়ার উদ্যোগ অতিরিক্ত ব্যয়, পানি নিষ্কাশন সমস্যা এবং কৃষিজমি নষ্টের ঝুঁকি তৈরি করবে।








