ওয়াশিংটন পোস্ট জানায়, লেইভা স্বাক্ষরিত প্লিয়া অ্যাগ্রিমেন্টে স্বীকার করেন যে তিনি এপ্রিল মাসে ডিসিতে তিনজনের কাছ থেকে চুরি করেছিলেন এদের মধ্যে নোম ছাড়াও ছিলেন স্পেনের এক নারী এবং ম্যাসাচুসেটসের আরেক নারী।
গত সপ্তাহে তিনি তিনটি ওয়্যার ফ্রডের অভিযোগ এবং ফার্স্ট-ডিগ্রি চুরির অভিযোগে দোষ স্বীকার করেন। প্লিয়া অ্যাগ্রিমেন্টে উল্লেখ আছে যে এই মামলায় কারাদণ্ড শেষ হলে তিনি যুক্তরাষ্ট্র থেকে ‘বহিষ্কারের উপযোগী’ হবেন। নিউ ইয়র্ক পোস্ট জানায়, এপ্রিল মাসে গ্রেপ্তারের পর থেকেই লেইভা হেফাজতে আছেন এবং তাকে আগামী মার্চে সাজা দেওয়া হবে।
নোম এক বিবৃতিতে বলেন, ‘এই ব্যক্তি একজন পেশাদার অপরাধী, যে বহু বছর ধরে অবৈধভাবে আমাদের দেশে বসবাস করছে। দুর্ভাগ্যজনকভাবে, এই দেশের বহু পরিবারই অপরাধের শিকার হয়েছে এ কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন কাজ করছেন আমেরিকাকে নিরাপদ রাখতে এবং এসব অপরাধী বিদেশিকে আমাদের রাস্তাঘাট থেকে সরিয়ে দিতে।
কর্তৃপক্ষ জানায়, লেইভা নোমের চুরি যাওয়া ক্রেডিট কার্ড জর্জটাউনের একটি ইতালীয় রেস্টুরেন্টে ব্যবহার করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি মধ্যরাত পর্যন্ত পানাহার করেন এবং পরে রেস্টুরেন্টের বাইরের একটি টেবিলে সাত ঘণ্টা ঘুমিয়ে পড়েন। তার অপরাধের ইতিহাসে রয়েছে ১৯৯৫ সালে চিলিতে ডাকাতির জন্য তিন বছরের জেল এবং লন্ডনে অন্তত সাতটি চুরির মামলায় দণ্ড যার মধ্যে ২০১৩ সালে ১৩ সপ্তাহের কারাদণ্ডও রয়েছে।






