ফখরুল আলম, লিভারপুল (যুক্তরাজ্য) থেকে:-
যুক্তরাজ্যের উইরালে বাংলাদেশীদের পরিচালিত নতুন একটি মসজিদ ‘ওয়ালেছি মসজিদ এন্ড ইসলামী সেন্টার’ শুক্রবার জুম্মার নামাজের মধ্যে দিয়ে আল্লাহর এই ঘরের আনুষ্টানিক যাত্রা শুরু হয়েছে। ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেইন এই নতুন মসজিদটির শুভ উদ্ধোধন করেন।উদ্ধোধনী অনুষ্টানে স্থানীয় মেয়র, কাউন্সিলর, সহ মূলধারার রাজনীতিকদের পাশাপাশি বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।
রাযা ই মওলা এর প্রাণবন্ত উপস্থাপনায় প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ মাসুম আহমেদ।মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে মসজিদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কয়ছর মিয়া।
উদ্ধোধনী সভায় বক্তব্য রাখেন – ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেইন, উইরাল কাউন্সিলের মেয়র কাউন্সিলার ব্রায়ান কেনি, উইরাল কাউন্সিল পল স্টুয়ার্ট, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ড. শেখ আব্দুল করিম আওয়াদ, চেষ্টার শাহজালাল মসজিদ এর চেয়ারপার্সন ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মনছব আলী জেপি, গ্রীল জামে মসজিদের চেয়ারপার্সন আব্দুল মালিক, জসিম উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব কাজি মোসলে উদ্দিন , কমিউনিটি ব্যক্তিত্ব আমীরুল ইসলাম মধু, কোহিনুর মিয়া প্রমুখ।
আমন্ত্রিত অতিথিরা বলেন, এই মসজিদে নামাজ আদায় এবং ইবাদতের পাশাপাশি এখানকার মানুষজনের মধ্যে সম্প্রীতির একটি বন্ধন গড়ে তোলতে হবে। উদ্ধোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপিস্থিত ছিলেন জিএসসি নর্থওয়েল রিজিওনের সভাপতি আজাদ উদ্দিন, চেষ্টারের কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর নূর, উইরালের কমিউনিটি ব্যক্তিত্ব আমীন কৌরেশী, লিভারপুল বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল আলম,নর্থওয়েল এর কমিউনিটি ব্যক্তিত্ব আলতাব সাঈদ, উইরালের কমিউনিটি ব্যক্তিত্ব নূর হোসেন, লালা মিয়া, আবুল হোসেন, বাবুল মিয়া, ইসলাম উদ্দিন, নাঈম, হেলাল, আমীরুল খান সহ আরো অনেকই।
অনুষ্টোনে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান মসজিদ কমিটির নেতৃবৃন্দরা। উদ্ধোধনের পর মসজিদটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।অনুষ্টানে বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন। বিশাল এই মসজিদটিতে নারীদের ইবাদতের জন্যে পৃথক ব্যবস্থা রয়েছে। অনুষ্টান শেষে অতিথিরা নতুন এই মসজিদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এই মহতী উদ্যেগের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশী তরুণ প্রজম্নের পাশাপাশি কমিউনিটির সকলের অবদানকে এই প্রজম্নের ত্যাগ ভালোবাসার প্রতিচ্ছবি হলো ‘ওয়ালেছি মসজিদ এন্ড ইসলামী সেন্টার’।বিশাল এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে পেরে অত্যান্ত আনন্দিত এখানকার প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মানুষজন।
প্রথমবারের মত এই নতুন মসজিদে জুম্মার নামাজ জামাতের সহিত আদায় করতে পেরে খুশি বাঙালি সহ বিভিন্ন ভাষাভাষির মানুষজনেরা।এই মসজিদটি কারণে এখানকার ধর্মীয় সম্প্রীতিরও এক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। আল্লাহ যেন তাদের সকলের শ্রম ও দান কবুল করুন এবং আল্লাহ এই ঘর নতুন মসজিদেকে হেদায়াত ও কল্যাণের আলোয় উদ্ভাসিত রাখেন এই প্রার্থনা এখানকার মুসল্লিদের।
#######
ফখরুল আলম,
সভাপতি লিভারপুল বাংলা প্রেসক্লাব,ইউ.কে।
লিভারপুল,যুক্তরাজ্য।







