দিনাজপুর প্রতিনিধি
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইকে মারধোর করার প্রতিবাদ ও
বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বোন।
গতকাল বুধবার দিনাজপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন চিরিরবন্দর
উপজেলার কালিগঞ্জ এলাকার মৃত: সাইফুদ্দিন শাহ চৌধুরীর মেয়ে খালেদা
নাসরিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ৫ বোন ও ৪ ভাই। আমাদের ৫ বোনের পৈত্রিক
সম্পত্তির কিছু জমি আমাদের ছোট ভাই এন্তেখাব আলম শাহ সুইটকে দলিল
করে দেন। বাবার অছিয়ত পুরন করতে গিয়ে আমাদের ছোট ভাই এন্তখাব আলম
শাহ চৌধুরী সুইটকে বিপদে পড়তে হয়। ইতিমধ্যে ওই জমিতে আমরা ছোট
ভাইয়ের সহযোগিতায় চাষাবাদ করতে যাই। গত ১৬ ডিসেম্বর দুপুর ১ টার
দিকে ফরহাদ রেজা শাহ চৌধুরী (লাইফ), এন্তেজার আলম শাহ চৌধুরী (সুইস),
ভাতিজা তৌফিক এলাহি তুহিন একত্রিত হয়ে এন্তেখাব আলমকে জমিতে
চাষাবাদ করতে বাধা নিষেধ প্রদান করে। এক পর্যায়ে তারা সকলেই আমার ভাই
এন্তেভাব আলমকে এলোপাথারীভাবে মারপিট করে মুখ-মন্ডলে দাত ভেঙ্গে গুরুত্বর রক্তাক্ত
জখম করে। এক পর্যায়ে তারা আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে অন্ডকোষ চেপে
ধরে মেরে ফেলার লক্ষ্যে গুরুত্বর জখম করে। এসময় ফরহাদ হাতে স্টিলের পাইপ দিয়ে
শরীরের বিভিন্ন জায়গায় মারপিট করে জখম করে এবং এন্তেজার আলম হাতে
বাশের লাঠি দিয়ে আমার ছোটভাইকে এলোপাথারীভাবে মারপিট করে জখম করে।
আমাদের পৈত্রিক সম্পত্তি হতে বঞ্চিত না হই তাই সবিনয় অনুরোধ করেন এবং
প্রশাসনিকভাবে সহযোগিতা করার অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে তার
বোন চাদ সুলতানা উপস্থিত ছিলেন।







