আমি তোমার জীবনে সব থেকে ভুল মানুষ ছিলাম,
তোমার জীবনে আবার নতুন কেউ আসুক।যে তোমায় আমার থেকে বেশি ভালোবাসুক।
যে তোমার উপর রাগ করবে না। অভিমান করবে না। শুধু ভালোবাসবে। তোমায় এতোটাই ভালোবাসবে আমার মতো একজন ভুল মানুষ তোমার জীবনে ছিলো এটা কখনো মনে হবেনা তোমার।
সে তোমার এতটাই যত্ন করুক এতোটাই ভালোবাসুক যেনো তুমি তাঁর কাছে পৃথিবীর সুখী ব্যক্তির মধ্যে তুমিও একজন সুখী ব্যক্তি হও।
তোমার উপর তাঁর নজর এতোটাই থাকুক সামান্য টিপ কপোল থেকে সরে গেলে তাঁর নজরে পড়ুক।
সে মানুষটা তোমার জীবনে খুব তারাতাড়ি আসুক।
তোমার জীবনে নতুন বসন্ত আসুক। নতুনভাবে ফুল ফুটুক। তুমি নতুন ভাবে আবার সাজো।
তুমিও তাকে আমার থেকে ভীষনভাবে ভালোবাসো সেও তোমায় ভীষণ ভালোবাসুক।
তুমি সৃষ্টিকর্তার কাছে তাঁকে এতটাই চাও যে ভাবে সন্তান মা-বাবার কোনোকিছু চায়। মা-বাবা যেমন সন্তানকে ফিরিয়ে দেয়না ঠিক তেমনই সৃষ্টিকর্তাও যেনো তোমার চাওয়া না ফিরিয়ে দেয়।
তুমি সুখী হও আর পিছু ফিরে তাকিয়ো না। এগিয়ে যাও সামনের দিকে যেখানে আছে শুধু সুখ আর সুখ।
কলমে: শ্রীনাথ সরকার








