Saturday, November 28, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি

admin by admin
January 9, 2026
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 8 mins read
1 0
A A
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

১৯৭১ সালের মার্চের একেবারে শেষ দিকের কথা। পার্বত্য চট্টগ্রামের যে সাজেক ভ্যালিতে মিজো ন্যাশনাল ফ্রন্টের গেরিলারা প্রশিক্ষণ শিবির তৈরি করে বহু বছর ধরে ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালাচ্ছেন, সেই ক্যাম্পের সামনেই শেষ বিকেলে এসে থামল সামরিক বাহিনীর দুটি জিপ।

মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফের ‘সুপ্রিম কমান্ডার’ লালডেঙ্গা সে দিন ওই ক্যাম্পেই, তিনি বোধহয় তখন সঙ্গীদের নিয়ে বসে ‘বাই’ বা এক ধরনের মিজো স্যুপ খাচ্ছিলেন।

এমনিতে পূর্ব পাকিস্তানে সরকারের অতি

এর মাত্র চার-পাঁচ দিন আগেই ঢাকায় পাকিস্তানি সেনার ক্র্যাকডাউনের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধ পুরোদস্তুর শুরু হয়ে গেছে – চট্টগ্রামে কমান্ডিং অফিসারকে বন্দি করে মেজর জিয়া শুধু বিদ্রোহই ঘোষণা করেননি, কালুরঘাটে বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার বিখ্যাত ঘোষণাও পাঠ করে ফেলেছেন।

এমএনএফের ‘সুপ্রিম লিডার’ লালডেঙা, ১৯৮৬তে তোলা ছবি

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,এমএনএফের ‘সুপ্রিম লিডার’ লালডেঙ্গা, ১৯৮৬তে তোলা ছবি

এ সব খবর মিজো নেতৃত্বরও অজানা ছিল না, ফলে জিয়াউর রহমান আচমকা তাদের ক্যাম্পে কেন এসে হাজির – তা আঁচ করতে লালডেঙ্গারও বোধহয় অসুবিধা হয়নি।

মিজো রীতিতে সামান্য অতিথি আপ্যায়ন শেষ হতে না হতেই মেজর জিয়াউর রহমান লালডেঙ্গাকে বললেন, “আপনার সময় বেশি নষ্ট না করে সরাসরি আসল কথায় আসা যাক!”

লালডেঙ্গাও ঝটিতি জবাব দিলেন, “বলুন বলুন – যে কোনো দিন আপনি যে এসে পড়বেন আমি ধারণাই করেছিলাম!”

এই পুরো গল্পটা বছর তিনেক আগে এই প্রতিবেদককে শুনিয়েছিলেন মিজোরামের তদানীন্তন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা নিজেই – আইজলে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বসেই।

ঘটনাটা তার একেবারে চোখের সামনেই ঘটেছিল – ফলে বাকিটা শোনা যাক জোরামথাঙ্গার নিজের বয়ানেই।

‘আর প্রোটেকশন পাবেন না’

‘মেজর জিয়া সে দিন আমাদের আসলে যেটা বলতে এসেছিলেন, তা হল তার রেজিমেন্ট পাকিস্তানি সেনার বিরুদ্ধে বিদ্রোহ করে ডিফেক্ট করে ফেলেছে – ফলে তারা এখন থেকে আমাদের আর কোনোভাবে সাহায্য করতে পারবেন না।

ষাটের দশকের মাঝামাঝি থেকে মিজো গেরিলারা পার্বত্য চট্টগ্রামে আশ্রয় পেয়েছিল পাকিস্তান সরকারের সিদ্ধান্তেই, আর পাকিস্তানি সেনারা আমাদের সব ধরনের সহযোগিতাও করত যথারীতি।

একাত্তরের এপ্রিলে পার্বত্য চট্টগ্রামে লালডেঙ্গা-সহ মিজো নেতাদের গ্রুপ ফটো

ছবির উৎস,MNF ARCHIVES

ছবির ক্যাপশান,একাত্তরের এপ্রিলে পার্বত্য চট্টগ্রামে লালডেঙ্গা-সহ মিজো নেতাদের গ্রুপ ফটো

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

সীমান্তের কাছে প্রশিক্ষণ শিবির ও ঘাঁটি তৈরি করেই তখন ভারতের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালাচ্ছিল এমএনএফ। কিন্তু মুক্তিযুদ্ধর সূচনা এই পরিস্থিতিটাকে রাতারাতি বদলে দিল।

মেজর জিয়ার প্রস্তাব ছিল – হয় আমরা তাদের মতো মুক্তি-সমর্থক বিদ্রোহী সেনাদের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরি, কিংবা যেন পার্বত্য চট্টগ্রাম থেকে সরে গিয়ে বার্মার আরাকান হিলসের দিকে চলে যাই। মানে এই লড়াইয়ের মধ্যে যেন না থাকি!

কিন্তু আমরা যদি সাজেক ভ্যালিতে থেকে যাই, আগের মতো তারা যে আমাদের কোনও সাহায্য করতে পারবেন না বা সুরক্ষাও দিতে পারবেন না – সেটাও পরিষ্কার জানিয়ে দেন তিনি।

আমার মনে আছে তিনি সে দিন বলেছিলেন, “মিজোদের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই, বরং আমরা তাদের ভালইবাসি। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের সত্যিই কিছু করার নেই!”

সুপ্রিম কমান্ডার ধৈর্য ধরে তার সব কথা শুনলেন। তারপর লালডেঙ্গা ধীরে ধীরে বললেন, ‘আমাদের মূল লড়াই যাদের বিরুদ্ধে, সেই ভারত আপনাদের সঙ্গে আছে – আমরা কী করে আপনাদের সঙ্গে যাব বলুন?”

“তা ছাড়া যে পাকিস্তান সরকার আমাদের এখানে আশ্রয় দিয়েছে, আতিথেয়তা দিয়েছে – তাদের সঙ্গে বেইমানি করাও আমাদের পক্ষে সম্ভব নয়।”

পার্বত্য চট্টগ্রামের গভীর জঙ্গলে গেরিলাদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন মিজো নেতা লালডেঙ্গা। ১৯৭০

ছবির উৎস,MNF ARCHIVES

ছবির ক্যাপশান,পার্বত্য চট্টগ্রামের গভীর জঙ্গলে গেরিলাদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন মিজো নেতা লালডেঙ্গা। ১৯৭০

এমএনএফ যে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে, সেটাও তিনি দৃঢ ভঙ্গীতে জানিয়ে দিলেন।

আর লালডেঙ্গার সেই কথাগুলো শুনে মেজর জিয়াও বুঝে গিয়েছিলেন এ নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই।

‘আজকের রাতটা থেকেই যান বরং’

এদিকে কথায় কথায় আলো পড়ে এসেছিল। পাহাড়ে এমনিতেই সন্ধ্যা নামে তাড়াতাড়ি, সে দিনের আলোচনাও চলেছিল বেশ অনেকক্ষণ ধরে।

অন্ধকার ঘনিয়ে আসছে দেখে লালডেঙ্গা অতিথিকে বললেন, “আপনার আজ আর শহরের দিকে ফেরাটা উচিত হবে না, রাতটা বরং আমাদের সঙ্গেই থেকে যান।”

সাতপাঁচ কী ভেবে মেজর জিয়াও তাতে রাজি হয়ে গেলেন – কিন্তু মুশকিল হলো, তিনি যেহেতু রাত্রিবাসের জন্য তৈরি হয়ে আসেননি তাই সঙ্গে কোনও চেঞ্জ পর্যন্ত ছিল না।

তার ওপর চৈত্রের রাতেও সাজেক ভ্যালিতে ঠান্ডা কম নয় – আর সে দিন শীতটাও পড়েছিল জাঁকিয়ে।

ঠান্ডায় মেজর জিয়ার কষ্ট হচ্ছে দেখে সুপ্রিম কমান্ডারই তখন বললেন, “আমাদের কারও একটা ওভারকোট ওকে দেওয়ার ব্যবস্থা করো।”

একাত্তরের ডিসেম্বরে রাঙামাটিতে দুজন মিজো গেরিলা

ছবির উৎস,MNF ARCHIVES

ছবির ক্যাপশান,একাত্তরের ডিসেম্বরে রাঙামাটিতে দুজন মিজো গেরিলা

তড়িঘড়ি খুঁজে পেতে বের করা হল মোটামুটি ওনার মাপেরই একটা ওভারকোট। সেটা আসলে যার ছিল, সেই কমরেড আবার সে দিন ক্যাম্পেই ছিলেন না।

তবে সেই ওভারকোট যে তার গায়ে ফিট করেছিল তা মোটেও নয় – কিন্তু উনি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে সেটাই গায়ে জড়িয়ে একটা ক্যাম্প চেয়ারে আধশোয়া হয়ে দিব্বি গোটা রাত কাটিয়ে দিলেন।

ক্যাম্পে আমাদের সঙ্গে রাতের খাবার কী খেয়েছিলেন, আজ আর এতদিন বাদে সে সব মনে নেই!

তারপর হালকা ভোরের আলো ফুটতেই সঙ্গীদের তৈরি হওয়ার নির্দেশ দিয়ে জিপ হাঁকিয়ে চট্টগ্রামের দিকে তীরবেগে রওনা হয়ে গেলেন জিয়াউর রহমান।

তখনও তার গায়ে জড়ানো সেই বেঢপ জংলাছাপ মিলিটারি ওভারকোট!

‘খালেদার কাছে ফেরত চেয়েছিলাম’

চলে আসা যাক সেই ঘটনার ঠিক পঁয়ত্রিশ বছর বাদে – ২০০৬ সালের মার্চ।

জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া তখন তার দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দিল্লিতে এসেছেন।

২০২২ সালে বিবিসি বাংলার সঙ্গে কথোপকথনে মিজোরামের তখনকার মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা
ছবির ক্যাপশান,২০২২ সালে বিবিসি বাংলার সঙ্গে কথোপকথনে মিজোরামের তখনকার মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা

জোরামথাঙ্গা বলছিলেন, এদিকে ১৯৮৬তে মিজো শান্তিচুক্তির পর মিজোরাম যে ভারতের আলাদা অঙ্গরাজ্য হয়েছে, আমি তখন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমারও দ্বিতীয় মেয়াদ চলছে।

বাংলাদেশের লাগোয়া একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার দিল্লি সফরের সময় আমাকেও কেন্দ্রীয় সরকার রাজধানীতে ডেকে পাঠাল, ব্যবস্থা হল সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা মুখোমুখি বৈঠকের।

দিল্লির সেই বৈঠকেই আমি সে দিন সাজেক ভ্যালির ক্যাম্পের পুরো ঘটনাটা মিসেস জিয়াকে খুলে বললাম – উনি মনে হল এটার বিন্দুবিসর্গও জানতেন না।

তারপরই হাসতে হাসতে বললাম, “আচ্ছা আমার কমরেডের ওভারকোটটা কিন্তু জিয়াউর রহমান সাহেব আর ফেরত দেননি, একটু খুঁজে দেখবেন আপনার বাড়িতে কোথাও পড়ে আছে কি না?”

এবার মিসেস জিয়ার হেসে কুটোপাটি হওয়ার পালা!

তিনিও পাল্টা রসিকতার জবাব দিলেন, “নিশ্চয়ই খুঁজে দেখব। আর পেলেই আপনাকে দাওয়াত করব, আপনাকে কিন্তু ঢাকায় এসে ওটা ফেরত নিয়ে যেতে হবে।”

২০০৬-র মার্চে দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,২০০৬-র মার্চে দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া

সত্যি বলতে কী, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকায় ফেরার ঠিক পাঁচ মাসের মাথায় মিজোরামের মুখ্যমন্ত্রীকে ঢাকায় আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে একটি চিঠিও পাঠান।

কিন্তু ওভারকোট খুঁজে পাওয়া গেছে কি না, চিঠিতে তার কোনও উল্লেখ ছিল না।

জোরামথাঙ্গা বলছিলেন, এদিকে সেই চিঠি লেখার কিছুদিন পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে, তিন-চার মাসের মধ্যেই বোধহয় প্রধানমন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়াতে হয় খালেদা জিয়াকে।

ফলে আমারও তখন আর ঢাকায় যাওয়া হয়নি। জিয়া পরিবারেরও আর কখনোই ফেরত দেওয়া হয়নি আমাদের মিজো গেরিলাদের থেকে ধার-করা সেই ওভারকোট!

  • বিবিসি নিউজ বাংলা, দিল্লি
Views: 230

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বিশ্বাস ভাঙলে মানুষ বদলে যায়

বিশ্বাস ভাঙলে মানুষ বদলে যায়

by admin
November 28, 2026
0
4

হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির, বাপসনিউজঃ আয়না ভাঙলে মুখের চেহারা বদলায় না, কিন্তু বিশ্বাস ভাঙলে মানুষ ভেতর থেকে বদলে যায়।...

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক

by admin
November 28, 2026
0
5

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বশেষ উদ্যোগ আটকে দিয়েছেন আরও...

প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

by admin
November 28, 2026
0
5

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রে কৃতজ্ঞতাজ্ঞাপন দিবস বা থ্যাঙ্কস গিভিং ডে। থ্যাঙ্কস গিভিং ডে'র অর্থ...

গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

by admin
November 26, 2026
0
9

সঞ্জয় কান্ত শীল, বিশেষ প্রতিনিধি কালিগঞ্জ, গাজীপুর।। গাজীপুরের কালীগঞ্জে কালিগঞ্জ পৌরসভা কর্তৃক, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম এর অংশ...

৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে   প্রধানমন্ত্রীকে অভিনন্দন

৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

by admin
November 26, 2026
0
30

সঞ্জয় কান্ত শীল বিশেষ প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রুপের কর্মরত শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী...

ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন

ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন

by admin
November 26, 2026
0
10

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা : ​কুমিল্লার বুড়িচং উপজেলার ৬নং ময়নামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সাংবাদিক আফজাল হোসেন November 28, 2026
  • বিশ্বাস ভাঙলে মানুষ বদলে যায় November 28, 2026
  • বৌদ্ধ ভিক্ষু থেকে নিউইয়র্ক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা: অসাধারণ এক জীবনযাত্রা- November 28, 2026
  • নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্সের মৃত্যু, বয়স হয়েছিল ৭৬ বছর- November 28, 2026
  • নিউইয়র্কে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল-এর মৃত্যুদিবস পালিত November 28, 2026
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে “জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা” বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন November 28, 2026
  • জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক November 28, 2026
  • প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা November 28, 2026
  • চাটখিলে মোহাম্মদ হোসেন কোম্পানী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত November 28, 2026
  • ভোলাহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী মনোনয়নে ১৩ সদস্যের সার্চ কমিটি গঠন!! November 28, 2026
  • এতিম বাচ্চাদের সাথে জন্মদিন কাটালেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশাল November 28, 2026
  • দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত November 28, 2026
  • বগুড়া শেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন November 28, 2026
  • চরমোনাইতে অগ্রহায়নের বাৎসরিক মাহফিলে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত। November 28, 2026
  • ডিসেম্বর ঘিরে অপতৎপরতা ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি November 28, 2026
  • দিবালোক’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত November 28, 2026
  • সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন November 26, 2026
  • কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ November 26, 2026
  • গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ November 26, 2026
  • ৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন November 26, 2026
  • দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026
  • পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা November 26, 2026
  • ২০০৪ সালের মামলা: ২২ বছর ধরে পলাতক বোরহান উদ্দিন, পুলিশি হয়রানির শিকার নির্দোষ পরিবার November 26, 2026
  • দিশেহারা আলু চাষিদের অবস্থা November 26, 2026
  • ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন November 26, 2026
  • বিএনপি-জামাত সন্ত্রাসির মাধ্যমে নডাইলসহ সাডাদেশে সংখ্যালঘু ও বিভিন্ন মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত নিউইর্য়কে November 26, 2026
  • কুড়িগ্রাম জাসদের সহ-সভাপতি লুৎফর রহমান বাচ্চুর মৃত্যুতে জাসদের শোক November 26, 2026
  • নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুজ’র সমাবেশে উস্কানীমূলক বক্তব্যের পর দৌড়ে আত্মরক্ষা জয়দেব গাইনের November 26, 2026
  • সন্তানদের প্রতিষ্ঠিত করার পরও কেন তারা মানবিক হতে শেখে না? November 26, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সাংবাদিক আফজাল হোসেন

      জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন সাংবাদিক আফজাল হোসেন

      November 28, 2026
      বিশ্বাস ভাঙলে মানুষ বদলে যায়

      বিশ্বাস ভাঙলে মানুষ বদলে যায়

      November 28, 2026
      বৌদ্ধ ভিক্ষু থেকে নিউইয়র্ক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা: অসাধারণ এক জীবনযাত্রা-

      বৌদ্ধ ভিক্ষু থেকে নিউইয়র্ক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা: অসাধারণ এক জীবনযাত্রা-

      November 28, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d