নওগাঁয় মৃত্যু হিন্দু যুবকের নাম মিঠুন সরকার (২৫), তার পিতা শ্রী পঙ্কুশ সরকার একজন বাক প্রতিবন্ধী নওগাঁয় 6 তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। চোর সন্দেহে স্থানীয়দের গণধোলাইয়ের মুখে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন মিঠুন সরকার (২৫) নামের এক হিন্দু যুবক। পরে তিনি নদীতে ডুবে মারা যান বলে জানা গেছে।
খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
নিহত মিঠুন সরকারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মা–বাবা ও পরিবারের সদস্যরা শোকাহত। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। গণপি টুনির মতো বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।








