শনিবার (২৪ জানুয়ারি) রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণা শুরু উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, বর্তমান গণভোট সংবিধানসম্মত নয়। এটি সম্পূর্ণ বেআইনি ও অবৈধ প্রক্রিয়ায় আয়োজন করা হয়েছে। সংবিধানের মৌলিক কাঠামোকে পাশ কাটিয়ে এ ধরনের গণভোট আয়োজন করা হলে তা কখনোই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পারে না। অবৈধ পদ্ধতিতে হওয়া কোনো ভোটের ফলাফল জনগণ মেনে নেবে না।
তিনি বলেন, গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে উৎসাহ দিচ্ছে, তারা প্রকৃত অর্থেই নাৎসিবাদের দোসর। যদি ‘না’ ভোট দিলে কেউ স্বৈরাচারের দোসর হয়, তাহলে একই যুক্তিতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থানকারীরা চরম ফ্যাসিবাদী ও নাৎসিবাদী রাজনীতির প্রতিনিধিত্ব করছে।
জিএম কাদের বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ না থাকলে গণভোটের গ্রহণযোগ্যতা থাকে না। এখানে জনগণের মতামত নয়, ক্ষমতাসীনদের ইচ্ছাই চাপিয়ে দেওয়া হচ্ছে।
জি এম কাদের আরো বলেন, দেশের মানুষ এখন রাজনৈতিক প্রতারণা বুঝে গেছে। একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে জনগণের সমর্থন পাওয়া যাবে না। ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সংবিধান ও গণতন্ত্রকে ব্যবহার করা হলে তার পরিণতি ভালো হয় না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টির জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







