প্রেস বিজ্ঞপ্তি:
বিলেতে ৩ দশকের ও বেশী সময় ধরে সত্য,সুন্দর, নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন সহ কমিউনিটির সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসা লন্ডন বাংলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউ.কে।
নর্থ ইংল্যান্ডের ঐতিহ্যবাহী সাংবাদিকদের প্রতিষ্টান লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউ.কে এর এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি ফখরুল আলম ও সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদি এক যুক্ত বিবৃতিতে লন্ডন বাংলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি মো: আকরামুল হোসেন ও ট্রেজারার হিসেবে মো: আব্দুল হান্নান সহ সকল নির্বাচিত সদস্যদের কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিলেতে মাটিতে বাংলা মিডিয়ার ঐতিহ্যবাহী এই সংগঠনটি তার সকল সদস্যদের নিয়ে লন্ডন বাংলা প্রেসক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউ.কে এর নেতৃবৃন্দরা।
বিলেতে বাংলাদেশীদের গৌরবময় ইতিহাসের অংশ লন্ডন বাংলা প্রেসক্লাব যা আগামীতে আমাদের কমিউনিটির উন্নয়নে সকল নেতৃবৃন্দদের নিয়ে নিরলস ভাবে কাজ যাবে।
এছাড়াও নব-নির্বাচিত সকল সদস্যব্ন্দৃ ও নির্বাচনে অংশগ্রহনকারী সকল সদস্যদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
|








