আল জাজিরার কাছে জামাত ইসলামের আমির পরিস্কার করে বলেছেন, তাদের দলের আমির পদে কোনদিন কোন নারীকে দেখা যাবে না। এটা যে শুধু জামাতে ইসলামের নীতি তা নয়, সমস্ত ইসলামী দলের নীতি। কিন্তু এদের ভারতীয় ভাই বলছে, একদিন বোরখাওয়ালী একজন ভারতের প্রধানমন্ত্রী হবে! জামাতের আমির শফিকুরসহ হেফাজত চরমোনাই খিলাফত মজলিস… কেউ চায় না বাংলাদেশে কোনদিন কোন নারী নেতৃত্ব। কিন্তু আসাদউদ্দীন চায় ভারতে বোরখাওয়ালী প্রধানমন্ত্রী! কেন ?
জামাত ইসলামের প্রতিষ্ঠা মাওলানা মওদুদী এর ব্যাখ্যা দিয়েছিলেন। ফাতেমা জিন্নাহকে তারা সাপোর্ট করেছিল কারণ আইয়ুব খান ইসলামী পার্সোনাল ল’ সংস্কার করে ইসলামের জন্য বড় ক্ষতিকর হয়ে উঠেছিল। মওদুদী বলেন আইয়ুব বড় গুনাহ আর ফাতিমা জিন্নাহ ছোট গুনাহ। বড় গুনাহ থেকে বাঁচতে ছোট গুনাহ জায়েজ আছে। যেমন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের অপরিসীম ক্ষতি হয়েছে বলেন শফিকুর রহমান। যারা নারী নেতৃত্ব মানে না তারা একজন নারী নেতৃত্ব মারা গেলে দেশের ক্ষতি হয়েছে তা বিশ্বাস করে? করে না। আসলে শেখ হাসিনা ছিল জামাতের জম। সেই বড় জম থেকে বাঁচতে তারা বরাবর খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করেছে। এই মুনাফেকির নাম “আল তাকিয়া”।
আসাদউদ্দীন ওয়াসিসও ইসলাম জানে। দেওবন্ধ মাদ্রাসা ধর্মনিরপেক্ষ দল ক্ষমতায় আসার জন্য মোনাজাত ধরেছিল। তারাই পড়ায় ধর্মনিরপেক্ষতা কুফরি। অমুসলিম দেশে মুসলিম নারী নেতৃত্ব নিয়ে আহ্লাদে আটখানা হতে দেখবেন এই শফিকুর রহমানদের কিন্তু মুসলিম দেশে নারী নেতৃত্ব চায় না। আমেরিকার হিজাবী কংগ্রেসী দেখলে খুশী হওয়াকে বলে প্যান ইসলামিজম। যেখানে মুসলমানের স্বার্থ দেখা হয় ইসলামে হারাম হলেও। ভারত ভাগ হয়ে পাকিস্তান হওয়ার পরও ৪ কোটি মুসলমান ভারতে রেখে গিয়েছিল মুসলিম লীগ। সোহরাওয়ার্দী দেশভাগের পরও ভারত থেকে গিয়েছিল শুধুমাত্র ভারতে যেন বাকী মুসলিমরা থেকে যায় এই প্রচারণা করার জন্য। বোরখাওয়ালী বা টুপিওয়ালা কোন গুপ্ত মুসলিম লীগ যেন ভারতের প্রধানমন্ত্রী হতে পারে। কিন্তু পাকিস্তানের সংবিধানে অমুসলিম রাষ্ট্র প্রধান হতে পারবে না। আর জামাতের ইসলামের প্রধান কোন নারী হতে পারবে না। এমন দল রাষ্ট্র পরিচালনায় গেলে বোরখাওয়ালী তো বোরখাওয়ালী, পাকিস্তানী সেলোয়ার-কামিজ ওয়ালীরাও কোনদিন রাজনৈতিক নেতৃত্বে আসতে পারবে না।
বুঝতে পারছি না কাকে সতর্ক হতে বলবো, বাংলাদেশ না ভারতকে? 🙄
©সুষুপ্ত পাঠক
প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ভাবনার প্রতিফলন।এর দায় সম্পূর্ণই লেখকের।








