Saturday, November 28, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নতুন মুখ ও পুরনোদের নিয়ে গঠিত হচ্ছে বিএনপির মন্ত্রিপরিষদ

admin by admin
February 15, 2026
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 3 mins read
1 0
A A
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতিমধ্যে নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে দলটি। এতে দলের সিনিয়র নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন প্রজন্মের রাজনীতিকরাও।

অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের মাধ্যমে  নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনে গতি আনা, নীতিনির্ধারণে নতুন ভাবনা এবং নতুন নেতৃত্ব সৃষ্টির ওপর জোর দেওয়া হচ্ছে।

২০০১-২০০৬ সরকারের সময়ের বেশ কয়েকজন মন্ত্রীকে এবারের মন্ত্রিপরিষদে রাখার কথা ভাবছে বিএনপি। দলীয় সূত্র ইঙ্গিত দিচ্ছে, বিএনপির বিগত সময়ে যেসব মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে ছিল এবং যেসব নেতার ‘পরিচ্ছন্ন ভাবমূর্তি’ রয়েছে, তাদেরকে নতুন সরকারের বিভিন্ন দায়িত্বে রাখা হবে।

এদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে স্পিকার, মির্জা আব্বাসকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সালাহউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় ও আ ন ম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে।

এছাড়াও মন্ত্রিপরিষদের বিবেচনায় থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু। পাশাপাশি দলে স্থায়ী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ছবি: রয়টার্স

মন্ত্রিপরিষদে থাকছে নতুন মুখ

নতুন মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে একাধিক নতুন মুখ। এদের মধ্যে রুহুল কবির রিজভীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (টেকনোক্র্যাট), চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় (টেকনোক্র্যাট), যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও দলের চেয়ারম্যানের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে বিবেচনায় আছেন।

এছাড়াও স্থায়ী কমিটর সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেন আলোচনায় আছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পেতে পারেন।

যুগপৎ আন্দোলনের শরিকরাও থাকছে মন্ত্রিপরিষদে

কয়েক বছর আগেই আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছিল বিএনপি। ফলে নতুন মন্ত্রিপরিষদে থাকছেন যুগপৎ আন্দোলনের একাধিক নেতা।

নেতারা বলছেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা একসঙ্গে ছিলেন, সরকার গঠন প্রক্রিয়াতেও তাদের অংশীদারত্ব নিশ্চিত করা হবে। এদের মধ্যে রয়েছেন ববি হাজ্জাজ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও গণ-অধিকার পরিষদের নুরুল হক নুর। রেজা কিবরিয়াকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় ১২-দলীয় জোট-প্রধান মোস্তফা জামাল হায়দার আলোচনায় রয়েছেন।

সংবিধান অনুযায়ী, নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর মন্ত্রিসভা গঠন শুরু করবেন। নতুন মন্ত্রিসভা কত সদস্যবিশিষ্ট হবে, সেটা নির্ধারণ করবে নির্বাচনে বিজয়ী দল।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনি এলাকায় ঠাকুরগাঁও থেকে বিজয় লাভের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) গুলশানের অফিসে সাক্ষাৎ করেন। ছবি: বিএনপি মিডিয়া সেল

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, মন্ত্রিসভা গঠনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন। আগামী দু-এক দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। কারা এই মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন, তা আগে থেকে বলা মুশকিল।’

দলের স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি কেমন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে, তা দেখতে দেশবাসীকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যেই সরকার গঠিত হতে পারে।

ক্ষমতা গ্রহণের পথে বিএনপির পরের ধাপ গেজেট প্রকাশ

নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার পর সবার দৃষ্টি ছিল সরকারি গেজেট প্রকাশের দিকে। ইতিমধ্যে সেই গেজেট প্রকাশিত হয়েছে।

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে নির্বাচন কমিশনকে নির্বাচনি ফলাফলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করতে হয়। গেজেট প্রকাশের পর রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। এরপর শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সংসদের যাত্রা শুরু হবে।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করতে হবে। এই সময়সীমার হিসাব প্রাথমিক ফলাফল ঘোষণার দিন থেকে নয়, গেজেট প্রকাশের দিন থেকে শুরু হয়। সাধারণত বিদায়ী স্পিকার এই শপথবাক্য পাঠ করান।

তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। আগের সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকলেও তিনি পদত্যাগ করেননি।

এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ টিবিএসকে বলেন, ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণত স্পিকার নবনির্বাচিত সদস্যদের শপথ পড়ান। স্পিকারের অনুপস্থিতিতে এই দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার।

তিনি বলেন, ‘যদি স্পিকার বা ডেপুটি স্পিকার—কেউই উপস্থিত না থাকেন, তবে গেজেট প্রকাশের চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথবাক্য পাঠ করাবেন।’

ছবি: রয়টার্স

বিএনপির বিশাল জয়

ইসি ২৯৭টি আসনের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। মোট ২৯৯টি আসনে ভোট গ্রহণ হলেও বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে মামলা থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে ৬৮ আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন।

ছোট দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি ও খেলাফত মজলিস একটি করে আসনে জয় পেয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল ৫৯.৪৪ শতাংশ। মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ৭ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৬৮৪ ভোটার ভোট দিয়েছেন। ২৯৯ আসনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গতকাল বিকেল ৩টা ৫০ মিনিটে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানান, গণভোট ও পোস্টাল ব্যালট যুক্ত করার কারণে ফলাফল চূড়ান্ত করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এখানে কোনো ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ নেই।

Views: 389

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ

কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ

by admin
November 26, 2026
0
10

​মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন মো....

গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

by admin
November 26, 2026
0
5

সঞ্জয় কান্ত শীল, বিশেষ প্রতিনিধি কালিগঞ্জ, গাজীপুর।। গাজীপুরের কালীগঞ্জে কালিগঞ্জ পৌরসভা কর্তৃক, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম এর অংশ...

৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে   প্রধানমন্ত্রীকে অভিনন্দন

৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

by admin
November 26, 2026
0
28

সঞ্জয় কান্ত শীল বিশেষ প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রুপের কর্মরত শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী...

ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন

ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন

by admin
November 26, 2026
0
10

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা : ​কুমিল্লার বুড়িচং উপজেলার ৬নং ময়নামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন...

বিএনপি-জামাত সন্ত্রাসির মাধ্যমে নডাইলসহ সাডাদেশে সংখ্যালঘু ও বিভিন্ন মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত নিউইর্য়কে

বিএনপি-জামাত সন্ত্রাসির মাধ্যমে নডাইলসহ সাডাদেশে সংখ্যালঘু ও বিভিন্ন মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত নিউইর্য়কে

by admin
November 26, 2026
0
16

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ বাংলাদেশে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও মৌলবাদী জামায়াতে ইসলামী ও এনসিপি@র...

এনসিটিবির সাথে বিদ্যালয়ের গভীর সংযোগ যে কারণে জরুরি

এনসিটিবির সাথে বিদ্যালয়ের গভীর সংযোগ যে কারণে জরুরি

by admin
November 26, 2026
0
54

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোর বই রচনা ও পরিমার্জনের কাজগুলো করার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়গুলোর সাথে জাতীয় শিক্ষাক্রম ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন November 26, 2026
  • কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ November 26, 2026
  • গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ November 26, 2026
  • ৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন November 26, 2026
  • দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026
  • পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা November 26, 2026
  • ২০০৪ সালের মামলা: ২২ বছর ধরে পলাতক বোরহান উদ্দিন, পুলিশি হয়রানির শিকার নির্দোষ পরিবার November 26, 2026
  • দিশেহারা আলু চাষিদের অবস্থা November 26, 2026
  • ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন November 26, 2026
  • বিএনপি-জামাত সন্ত্রাসির মাধ্যমে নডাইলসহ সাডাদেশে সংখ্যালঘু ও বিভিন্ন মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত নিউইর্য়কে November 26, 2026
  • কুড়িগ্রাম জাসদের সহ-সভাপতি লুৎফর রহমান বাচ্চুর মৃত্যুতে জাসদের শোক November 26, 2026
  • নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুজ’র সমাবেশে উস্কানীমূলক বক্তব্যের পর দৌড়ে আত্মরক্ষা জয়দেব গাইনের November 26, 2026
  • সন্তানদের প্রতিষ্ঠিত করার পরও কেন তারা মানবিক হতে শেখে না? November 26, 2026
  • ডিসেম্বরকে ঘিরে মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026
  • যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি November 26, 2026
  • জামালগঞ্জ এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন November 26, 2026
  • হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার দুই সাংবাদিক November 26, 2026
  • পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান November 26, 2026
  • এনসিটিবির সাথে বিদ্যালয়ের গভীর সংযোগ যে কারণে জরুরি November 26, 2026
  • জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা November 26, 2026
  • জয়পুরহাটে ১৬টি দল নিয়ে ‘একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু November 26, 2026
  • কালিহাতি কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরে মহা বৈষ্ণব সেবার আয়োজন। November 26, 2026
  • ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ November 26, 2026
  • ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা November 26, 2026
  • মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল November 26, 2026
  • ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা November 26, 2026
  • সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ November 25, 2026
  • জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক November 25, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

      সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

      November 26, 2026
      কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ

      কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ

      November 26, 2026
      গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

      গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

      November 26, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d