Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অপার সম্ভাবনা ও ঝুঁকি-বিপদ দুটিই রয়েছে

admin by admin
March 2, 2026
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 220 mins read
1 0
A A
0
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

মানবজমিন

ব‍্যারিস্টার নাজির আহমদ

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। আন্তরিক অভিনন্দন বিজয়ী হওয়া জোট ও নতুন সরকারকে। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। সংসদের পুরো নিয়ন্ত্রণ থাকবে সরকার ও সরকারি দলের হাতে। এমপিদের নিয়ে হর্স ট্রেডিং হওয়ার সম্ভাবনা নাই। আইন প্রণয়ন, বিল উত্থাপন ও পাস তো বটেই, এমনকি সংবিধান সংশোধনীতে বিরোধী দল বা জোটের মুখাপেক্ষী হতে হবে না। সবকিছুতেই সংসদে দ্রুত সিদ্ধান্ত নেয়া যাবে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংবিধানের যেকোনো সংশোধনী অনায়াসে পাশ করতে পারবে সরকার। তবে সংবিধানের মৌলিক কাঠামোতে (basic structure) হাত দেয়া যাবে না তা সুপ্রিম কোর্ট একাধিক রায়ে উল্লেখ করেছে।

 

বস্তুত বাংলাদেশের গণতন্ত্রে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অপার সম্ভাবনা ও ঝুঁকি-বিপদ দুটোই আছে। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার পরিণাম ও অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকার স্বাভাবিকভাবে বিদায় নিতে পারেনি। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হোক বা সংসদীয় ব্যবস্থা হোক ইতিহাস সাক্ষী দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকারের শেষ পরিণতি ছিল করুন ট্র‍্যজেডি, হত‍্যাকাণ্ড, গণঅভ্যুত্থান বা ষড়যন্ত্রের স্বীকার। বরং সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত সরকারগুলো তুলনামূলকভাবে তাদের মেয়াদ পার করতে পেরেছে মোটামুটি শান্তিপূর্ণভাবে। কিছু আন্দোলন, হরতাল ইত্যাদি হলেও ১৯৯১ সালের বিএনপি সরকার ও ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকার তাদের মেয়াদ পূর্ণ করে ক্ষমতা হস্তান্তর করতে পেরেছে।
স্বাধীনতার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ পাওয়া ঐ সংসদে শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল প্রতিষ্ঠিত করেছিলেন। চারটি সরকার সমর্থিত পত্রিকা ছাড়া সবকটি সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। স্বাধীনতার কয়েক বছরের মধ‍্যে তার আকাশছোঁয়া জনপ্রিয়তায় ধ্বস নামে। এমন পরিস্থিতিতে পঁচাত্তরের ১৫ আগস্টের করুণ ট্র্যাজেডি ঘটলো, যার ফলে জীবন দিতে হয়েছিল তাকে ও তার গোটা পরিবারকে।

সত্তর দশকের শেষের দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বিএনপি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়। প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠলেন শহীদ জিয়া। তার খ্যাতি ছড়িয়ে পড়ল দেশের সীমানার বাইরে। আবির্ভূত হলেন আন্তর্জাতিক অঙ্গনে মধ‍্যস্থতাকারী হিসেবে। কুচক্রী মহল ও ষড়যন্ত্রকারীরা তাকে বেশিদিন দুনিয়ায় থাকতে দিলো না। রাষ্ট্রপতি নির্বাচনে প্রবাদসম জনপ্রিয়তা পেয়ে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন দেশকে দূর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই তাকে থামিয়ে দেয়া হয়।
সেনা শাসক থেকে রাষ্ট্রপতি হওয়া হুসেইন মুহাম্মদ এরশাদের নব্বই দশকের পুরো নয় বছরের শাসনামল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সংসদ ছিল ভরপুর। কী জাতের বা কোন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ঐ সময় তা অন্য বিতর্ক। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এরশাদের বিদায় হয়েছে অত্যন্ত অপমানজনকভাবে গণঅভ্যুত্থানে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এরশাদ প্রচণ্ড প্রতাপে দেশ শাসন করেও তকমা পেয়েছিলেন ‘স্বৈরাচারের’ ও ‘নয় বছরের রাজা দশ বছরের সাজা’র! এরশাদের নেতৃত্বে একদা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জাতীয় পার্টি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে অনেকটা অস্তিত্বহীন ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।

২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলো। দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে ১/১১ সরকার আসে এবং সেই সরকার অসাংবিধানিকভাবে দেশ পরিচালনা করে প্রায় দু’বছর। এর পরের ১৭ বছরের তারা ও জাতি যে কী পরিমাণ ভুক্তভোগী হয়েছিলেন তো সবার জানা।

২০০৮ এর নির্বাচনের পর শেখ হাসিনা সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসীন হয়ে নির্বাচনকে পাঠালেন একেবারে নির্বাসনে। প্রতিষ্ঠা করেন ফ‍্যাসিবাদ। তার শাসনামলে ভোটারবিহীন নির্বাচন, নিশি রাতের নির্বাচন, আমি-ডামির নির্বাচন হয়ে পড়েছিল নির্বাচনী হালমার্ক। যার ফলশ্রুতিতে দেশ ফুঁসে উঠে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাকে দেশ ছেড়ে পালাতে হয়।

আশা করি বিএনপি ও তারেক রহমান সচেষ্ট থাকবেন ও সজাগ দৃষ্টি রাখবেন, চোখ-কান খোলা রেখে সরকার পরিচালনা করবেন। আমরা চাই তারা নির্বিঘ্নে দেশ চালান পাঁচ বছর। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বেশ কিছু কাজে ও উদ্যোগে জাতির নজর কাড়তে পেরেছেন। এটা নিঃসন্দেহে নতুন সরকারে ইতিবাচক দিক। কিন্তু তাঁ দলের বেশ কিছু নেতাকর্মী ও সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তিদের নেতিবাচক, আত্মঘাতী ও বিভ্রান্তিকর কাজ ও বক্তব্য তার শুভ সূচনাকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্র তৈরি করছে। এখনই এদের লাগাম টেনে ধরা দরকার। এদেরকে শক্ত হাতে দমন না করলে বা তাদের নেতিবাচক বা বিতর্কিত দিকগুলো সহ্য করে চললে এক সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর এমন পরিস্থিতিতে অতীতের মতো হয়তো ক্লিন হার্ট অপারেশন চালাতে হতে পারে। আর এমনটি হলে তা হবে দল ও সরকারের জন্য চরম বিব্রতকর। তাই‍ সময়ের সিদ্ধান্ত যথাসময়েই নিতে হবে। শৈতিল‍্যের পরিণাম সুখকর নয়।

নতুন সরকারের সামনে নানান চ্যালেঞ্জ ও বাধা আসবে। এগুলো অতিক্রম করতে হবে প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সাথে। দুই-তৃতীয়াংশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাকে প্রাশ্চাত‍্যে Brute Majority (নিষ্ঠুর সংখ্যাগরিষ্ঠতা) হিসেবে অভিহিত করে গণতন্ত্রে এটিকে এক অশনি সংকেত হিসেবে বিবেচনা করা হয়। কেননা এমন সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় কাউকে পরোয়া করতে হয় না। আর এহেন পরিস্থিতিতে সরকারের আশপাশে গজিয়ে উঠতে পারে খয়ের খাঁ, তোষামোদ ও মোহাসেবী গোষ্ঠীর যারা শুধুই সরকারের গুণগান গাইবে আর প্রশংসা করবে। তারা সরকারকে দেশের বাস্তব ও সঠিক পরিস্থিতি অনুধাবন করতে দিবে না। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকার তখনই সফল হবে যখন খয়ের খাঁ ও মোহাসেবীদের দূরে রেখে দেশের বাস্তব পরিস্থিতি অনুধাবন করে প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সাথে সকল বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সবাইকে নিয়ে (on board রেখে) সামনের দিকে এগিয়ে যায়।

আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। আশা করি নির্বাচনে প্রাপ্ত মেন্ডেট অনুযায়ী তারা সফলভাবে দেশ পরিচালনা করবেন এবং সরকার ও সংসদের পূর্ণ মেয়াদ সমাপ্ত করবেন।

নাজির আহমদ: বিশিষ্ট আইনজীবী, রাষ্ট্রচিন্তক, সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং ইংল্যান্ডের প্র্যাকটিসিং ব্যারিস্টার।

Post Views: 225

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
0

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
0

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
7

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
16

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
21

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d