পঞ্চগড় : পঞ্চগড়ে শিশুদের নিয়ে দিনব্যাপী মেহেদী রাঙা উৎসব ও ঈদ সেলামী বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী পঞ্চগড় শহরের তুলার ডাঙ্গা করতোয়া শিশু পার্কে পঞ্চনীল সংগঠনটি মেহেদী রাঙা উৎসব ও ঈদ সেলামী উৎসবের আয়োজন করে।
শতাধিক শিশুদের হাত মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেয় সংগঠনটির সদস্যরা।
পঞ্চগড় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীর সার্বিক সহয়োগিতায় শতাধিক শিশুর হাতে ঈদের সেলামী তুলেদেন পঞ্চগড় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হায়াতুন আলম।
ঈদের সেলামী পেয়ে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা।
এসময় পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, পঞ্চনীল সংগঠনের সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সস্পাদক আসাদুজ্জামান খোকন, সদস্য লিয়াকত, আতিকসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।






