পঞ্চগড়: পঞ্চগড় জেলায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, কারা নির্যাতিত, মামলা-হামলার স্বীকার নেতা-কর্মী ও জুলাই যোদ্ধাসহ স্থানীয় সুধি ব্যক্তিবর্গের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল অনুস্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সরকারী অডিটোরিযাম চত্বরে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুস্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক মো: জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পানিসস্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া ,প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন।
দোয়া ও ইফতার মাহফিলে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা: শুকুরিয়া পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম,নবাগত জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম,জেলা সিভিল সার্জন মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপির নেতা-কর্মী, শহীদ জুলাই পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ জুলাই যোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলেদেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
উপহার প্রদান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।








