দিঘলিয়া প্রতিনিধিঃ
গতকাল ৩১ মে রবিবার আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজ মাঠে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক খান জুলফিকার আলী জুলু,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, খুলনা জেলা বিএনপির সদস্য মোঃ আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাগেরহাটে রেণুপোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ
বোমা বিস্ফোরণে আতঙ্ক, নারীসহ আহত ৩; স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার দাবি এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র...








