মতিউর রহমান, সরিষাবাড়িঃ জামালপুরের সরিষাবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের ( ১ম সংশোধনী) এর আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ রা জুন সকালে উপজেলা কমপ্লেক্স হল রুমে উপজেলা নির্বাহি অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটনের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনূপ সিংহ। উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষক সমিতির সদস্যবৃন্দ ও সুধিজনদের উপস্থিতিতে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবেে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর৷ খামার বাড়ি জামালপুর এর উপ-পরিচালক মেহাম্মদ আলম শরীফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ৷ প্রকল্প ( ১ ম সংশোধিত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা”র প্রকল্প পরিচালক মোঃ মোস্তফা কামাল,সরিষাবাড়ি সহকারি কমিশনার ভূমি এসি ল্যান্ড লিজা রিছিল প্রনুখ।
৬ দফা দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ...








