Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

বাইশ বছরেই বিধবা রাখি, চোখ হারানো মোবিন আর মায়ের ওড়না মাথায় গুলিবিদ্ধ শ্রাবণের গল্প

admin by admin
July 11, 2026
in অপরাধ, জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 7 mins read
1 0
A A
0
বাইশ বছরেই বিধবা রাখি, চোখ হারানো মোবিন আর মায়ের ওড়না মাথায় গুলিবিদ্ধ শ্রাবণের গল্প
0
SHARES
46
VIEWS
Share on FacebookShare on Twitter

“আমি কি বিধবা! আমার বিধবা হওয়ার বয়স হইছে, বলেন? আমার মাত্র বাইশ বছর বয়স।”

হাতজোড় করে কথা গুলো বলছিলেন মারিয়া সুলতানা। দিনটা ছিলো আঠারোই জুলাই ২০২৪।

ঢাকা মেডিকেলে স্বামীর লাশ সামনে রেখে হতবিহ্বল মারিয়া সুলতানা রাখি সেদিন বারবার শুধু একই কথা বলছিলেন। কখনো অঝোরে কেঁদেছেন, আবার কখনো ফুঁসে উঠেছেন রাগে-ক্ষোভে।

আবার মাঝে মধ্যে তার যেন বিশ্বাসই হচ্ছিলো না আন্দোলনে গিয়ে মারা গেছেন তার স্বামী।

“আমি এতোগুলো বছর কীভাবে কাটাবো? নুজাইরার আব্বু, আমরা এখন কীভাবে বাঁচবো? প্লিজ ওঠো, ওঠো!” চিৎকার করে কান্নাজাড়িত কণ্ঠে বলতে থাকেন মারিয়া সুলতানা।

তার সেদিনের সেই চিৎকার আর আহাজারির ভিডিও পরে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

বাংলাদেশে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, ঢাকায় মারিয়ার স্বামী নাজমুলের ঘটনা সেটারই একটা। কিন্তু এটাই শেষ নয়।

এই আন্দোলন ঘিরে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে নিহতের সংখ্যা বলা হচ্ছে প্রায় ১৪০০ জন।

ঘটনার প্রায় দুই বছর পরও নিহত এবং আহতদের পরিবার সেই কষ্ট বয়ে বেড়াচ্ছেন।

কারও সন্তান, কারও বাবার জন্য হাহাকার। আর কেউ আহত অবস্থায় কষ্ট এবং বেদনা নিয়ে দিন পার করছেন।

‘আমার হাজবেন্ডকে আমার খুব প্রয়োজন ছিলো’

২০২৪ সাল থেকে এখন ২০২৬। মাঝখানে দুই বছর। কিন্তু স্বামীর জন্য মারিয়া সুলতানার সেই যে হাহাকার, সেটা কমেনি এখনো।

বিবিসি বাংলাকে তিনি বলেন, “আমার হাজবেন্ডকে আমার খুব প্রয়োজন ছিলো। আমার মেয়ের জন্যও প্রয়োজন ছিল। কারণ আমার বাবা মারা গেছে যখন, তখন আমার ছয় বছর বয়স। আমার কোনো ভাইও ছিলো না। আমি সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ আমার গার্ডিয়ান (অভিভাবক) বলতে একজনই আছে, তাকে আপনি কোনদিন নিয়েন না! কিন্তু আল্লাহ তাকেও নিয়ে গেলো!”

মারিয়া সুলতানার দুই বছর বয়সী কন্যার এখন চার বছর বয়স। বাবা নেই, এই কথাটি তাকে এখনো বলা হয়নি। সে জানে তার বাবা বাইরে আছে।

সামিয়া সুলতানা রাখি
ছবির ক্যাপশান,সামিয়া সুলতানা রাখি

কিন্তু যখন বোঝার বয়স হবে, তখন মেয়েকে সত্যটা কীভাবে জানাবেন- সেটা ভেবেই কূল পাননা মারিয়া সুলতানা।

তিনি বলছিলেন, “আমি যখন বাসার বাইরে যাই, তখন সে আমাকে বলে, আম্মু আসার সময় কিন্তু ড্যাডিকে (বাবা) নিয়ে আসবে। এরপর যখন বাসায় ফিরি তখন বলে, আমার ড্যাডিকে আনো নাই কেন? তখন আমি কথা ঘুরায় দেই।”

মারিয়া সলতানা জানাচ্ছেন, তার মেয়ে সারাক্ষণ বাবাকে খুঁজতে থাকে। সে বাবা বলে ডাকতে চায়।

“আমার বোনের হাজবেন্ডকে সে বাবা ডাকে। ওদের ছোট ছোট বাচ্চারা যেহেতু তাদের আব্বুকে বাবা ডাকে। সে তো বোঝে না যে তার আঙ্কেল হয়। সে-ও ওদের বাবাকে বাবা বলে ডাকে।” কাঁদতে কাঁদতে বলছিলেন মারিয়া।

স্বামী না থাকায় এখন সংসারের সব কাজ মারিয়াকে একাই সামলাতে হয়।

“আমি রাস্তা পার হতে পারতাম না। আমার স্বামী হাত ধরে রাস্তা পার করাতো। পেঁয়াজ কাটতে কষ্ট হয় বলে পেঁয়াজও কাটতে দিতো না। সবসময় আমাকে আগলে রাখতো। এখন সেই আমি সব কাজ একাই করি। রাস্তায় বের হই, হাসপাতাল যাই, বাজারে যাই। যখন মাছ বাজারে যাই মাছ কিনতে, আমার চোখের পানি আটকাতে পারি না” বলেন মারিয়া সুলতানা।

মায়ের লাল ওড়না মাথায় পেঁচিয়ে মিছিলে গিয়েছিলেন শ্রাবণ

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

“ছেলে এসে আমাকে বললো একটা লাল কাপড় দেও। সেদিন তেসরা আগস্ট। আমি বললাম, লাল ওড়না আছে। সে বলে সেটাই দেও। লাল পতাকা না থাকায় সে লাল ওড়নাটাই মাথায় পেঁচিয়ে মিছিলে যায়।”

কথাগুলো বলছিলেন ফাতেমা আক্তার। ফেনীর মহীপালে ছাত্র-জনতার আন্দোলনে চৌঠা অগাস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান তার উচ্চমাধ্যমিক পুড়ুয়া ছেলে ইশতিয়াক আহমেদ শ্রাবণ।

এর একদিন আগেই তার ছেলে মায়ের কাছ থেকে লাল ওড়না চেয়ে নেয়।

“ওর বন্ধুরা মজা করে বলতেছিল, এটা ওর গার্লফ্রেন্ডের ওড়না। কিন্ত ও বলতেছিলো, কেন আম্মুর ওড়না হতে পারে না!”

ফাতেমা আক্তার জানাচ্ছেন, চৌঠা অগাস্ট বাড়ির কাউকে না জানিয়েই তার ছেলে ফেনীর মহীপালে মিছিলে চলে যায়। সেই মিছিলে আগ্নেয়াস্ত্রসহ হামলা হয়। সেখানেই গুলিবিদ্ধ হয় শ্রাবণ।

তাকে নেয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি। তার শরীরে গুলি লেগেছিল ৬টি। তিনি বলেন, “ছয়টা বুলেট লাগে মানুষ মারতে! ছয়টা বুলেট! তার শরীরের যেখানেই হাত দেই শুধু রক্ত আর রক্ত। পা পুরোটা নীল রঙ হয়ে ছিলো। শরীরে কত যে রক্ত ছিলো। যদি আপনারা দেখতেন!”

পরিবারের আক্ষেপ আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাপে ছেলের লাশটাও দাফন করতে হয়েছে তড়িঘড়ি করে।

“বাসায় যখন শ্রাবণকে আনলো তখন চতুর্দিক থেকে বাসা ঘেরাও। সব আওয়ামী লীগের লোকজন। লাশটা ধরতে দিতেছে না, রাখতে দিতেছে না। বারবার বলতেছিলাম, আরেকটু কোলে নেই, বুকে নেই। ওরা যদি এরকম না করতো আরও কিছুক্ষণ হয়তো শ্রাবণকে রাখতে পারতাম। আরও কিছুক্ষণ দেখতাম, আদর করতে পারতাম। ওদের বলছিলাম যে, এমন করিয়েন না। আর কিছুক্ষণ থাক!” আক্ষেপ করে এসব কথা বলেন ফাতেমা আক্তার।

ভিডিও থেকে নেয়া শ্রাবণের ছবি
ছবির ক্যাপশান,ভিডিও থেকে নেয়া শ্রাবণের ছবি

ইশতিয়াক আহমেদ শ্রাবণ

ছবির উৎস,পরিবারের সৌজন্যে

ছবির ক্যাপশান,ইশতিয়াক আহমেদ শ্রাবণ

সেদিন শ্রাবণের মরদেহ আনার পর দেড় ঘণ্টার মধ্যেই গোসল শেষে দাফনের জন্য দিয়ে দিতে হয়।

ফতেমা আক্তার বলেন, “কোন মাইকিং নেই, ঘোষণা নেই। কাউকে আসতে দিতেছে না। আত্মীয়-স্বজন ঢুকতে দিতেছে না। মোড়ে মোড়ে লোক বসায় রাখছে। ওর বন্ধুরা যখন আসতে চাইছে, ওদের মারছে, মোবাইল কেড়ে নিছে। জানাজাতেও ঢুকতে দেয়নি।”

শ্রাবণের বাবা নেসার আহমেদ পুত্রশোকে অসুস্থ হয়ে পড়েছেন। বেসরকারি চাকরি করতেন সেটা আর করতে পারছেন না। সারাক্ষণই কাঁদেন, নয়তো মনমরা হয়ে বসে থাকেন।

ফেনী শহরে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, শ্রাবণের ব্যবহৃত জিনিসপত্র এখনো তারা সাজিয়ে রেখেছেন। শ্রাবণ ক্রিকেট খেলতে পছন্দ করতেন। বাসায় তার অসংখ্য পুরস্কার সব যত্ন করে রাখা।

তার মা ফাতেমা আক্তার জানাচ্ছেন, ছেলের ব্যবহৃত সেই লাল ওড়না আর রক্তমাখা কাপড় তারা জুলাই যাদুঘরের জন্য দিয়ে দিয়েছেন।

Time & Calendars

“আমার প্রায় সময়ই মনে হয়, শ্রাবণ বাড়িতে আছে। হাঁটছে, চলাফেরা করছে। মাঝে-মধ্যে আমি ভুলে যাই। টেবিলে খাবার সাজানোর পর ওর নাম ধরে ডাকতে থাকি খাবার খেতে আসার জন্য। তখন আমার মেয়ে বলে, আম্মু! তোমার কী হইছে! মাঝে-মধ্যে আমার ভীষণ ইচ্ছা করে ওর নাম ধরে ডাকার” বলেন ফাতেমা আক্তার।

‘এখন শুধু ছায়া দেখি’

শ্রাবণ এবং এর আগের নাজমুলের গল্প থেকে এবার আসি শরীয়তপুরের মো. মোবিনের গল্পে।

মোবিন বেঁচে আছেন। কিন্তু মাথায় এবং চোখে ছররা গুলি লাগার পর তার জগৎটা অন্ধকার হয়ে গেছে। কারণ তিনি দুই চোখেই আর দেখতে পাননা।

গত মঙ্গলবার শরীয়তপুরের ডামুড্যায় মোবিনের বাসায় গিয়ে দেখা যায়, লম্বা এক জমির দুই দিকে টিনের একচালা ঘর।

মাঝখানে কোথাও খুঁটি, আর কোথাও গাছের সঙ্গে রশি বাঁধা আছে। সেই রশিগুলো একপ্রান্তের ঘর থেকে অন্য প্রান্তে চলে গিয়েছে।

কোন কোনটি গিয়েছে ওয়াশরুমে কিংবা বাড়ির আঙিনায় বসার জায়গায়।

আঠারই অগাস্ট ঢাকার উত্তরায় চোখে ছররা গুলিবিদ্ধ হন মো. মোবিন
ছবির ক্যাপশান,আঠারই অগাস্ট ঢাকার উত্তরায় চোখে ছররা গুলিবিদ্ধ হন মো. মোবিন

Maps

মোবিন সেই রশি ধরে ধরে চলাচল করছিলেন। তিনি বলেন, “আমি তো দেখতে পাই না। তাই রশি ধরে চলতে হয়।”

চোখে কি একদমই দেখেন না? এমন প্রশ্নে মোবিনের উত্তর একটা ছায়া দেখা যায়।

“যখন ছররা গুলি লাগে, তখন ডান চোখে মনে হলো একটা লাইট জ্বলে আছে। সব সাদা কিছু দেখতে পাই না। আরেকটা চোখে অন্ধকার। পরে অপারেশনের পরে এখন ডান চোখ দিয়ে শুধু ছায়া দেখতে পাই। এখন শুধু ছায়া দেখি।”

সেটা দেখে কি মানুষ চেনা যায়? মোবিন উত্তর দেন, চেনা যায় না।

“মানে আপনার পেছনে যদি সাদা থাকে বা আলো থাকে, সামনে যদি আপনি থাকেন, তাহলে আপনার ছায়াটা দেখতে পাই। একটা অবয়ব শুধু। আর পেছনে যদি কালো থাকে, তাহলে আপনাকে দেখতে পাবো না” মোবিন বলতে থাকেন।

মোবিন মিছিলে গিয়েছিলেন ঢাকার উত্তরায় ১৮ই জুলাই। তার আগের রাতে অসংখ্যবার মোবাইলে দেখেছেন রংপুরে আবু সাইদের গুলি খাওয়ার দৃশ্য। পরদিন তার নিজেরই মাথা এবং চোখে লাগে পুলিশের ছররা গুলি।

বলছেন সেদিন মিছিল থেকে চলে যাবেন -এমন সিদ্ধান্ত নিলেও পরে কীসের টানে যেন সেটা আর হয়ে ওঠেনি।

মোবিনের বাবা নেই। একভাই ছোটখাটো চাকরি করেন, আরেক ভাই প্রতিবন্ধি। মোবিন নিজে কাজ করতেন কম্পিউটারের দোকানে। চেষ্টা করছিলেন সংসারের হাল ধরার।

তার মা নাজমা বেগম আক্ষেপ করছিলেন, তাদের সুখের সংসার এলোমেলো হয়ে গেলো।

“মাত্র পাঁচ মাস আগে তার বাবা মারা গেছেন। এখন সে এমন হয়ে গেলো। একটা ছেলে প্রতিবন্ধি। শুধু মনে হয়, আমার যা আছে, সবকিছু নিয়ে যদি বিনিময়ে আল্লাহ শুধু ওর চোখের আলোটা ফিরায় দিতো! ও যদি দুনিয়াটা দেখতে পাইতো!”বিবিসি বাংলা

Post Views: 134

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
1

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
1

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...

সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান

সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান

by admin
September 20, 2026
0
1

কল্পনা করুন তো, শান্ত মেঘনার পাড়ে মিষ্টি বাতাসে হুট করেই ভেঙে পড়ছে আকাশ চিঁড়ে আসা এক বিকট গর্জন! আকাশে উড়ছে...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
7

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
12

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d