Monday, November 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম

admin by admin
September 25, 2026
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

সরকারি কাজে বিদেশ ভ্রমণ এবং কর্মকর্তা-কর্মচারীদের অফিসিয়াল ও সাধারণ পাসপোর্ট ইস্যুতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি আদেশের (জিও) ভিত্তিতে বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে পাসপোর্ট পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরগমন-৪ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্রটি প্রকাশ করে। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।

পরিপত্রে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও অধস্তন অফিসে কর্মরত রাজস্বখাতভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি আদেশের (জিও) ভিত্তিতে বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করা হবে।

জাতীয় বেতন স্কেলের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের স্থায়ী কর্মকর্তারা ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি আদেশ (জিও) অথবা কর্তৃপক্ষের অনাপত্তি সনদ (এনওসি) দিয়ে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে অফিসিয়াল পাসপোর্ট নিতে পারবেন।

বাংলাদেশ জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও সরকারি কাজে বিদেশ ভ্রমণে একই সুবিধা রাখা হয়েছে।

স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত করপোরেশন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বিশেষ আইন, অধ্যাদেশ বা আদেশে প্রতিষ্ঠিত কমিশন ও কর্তৃপক্ষের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের জারি করা জিওর ভিত্তিতে বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট দেওয়া হবে। তবে ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তাদের সাধারণ পাসপোর্ট নিতে হবে।

উন্নয়ন প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত এবং উন্নয়ন খাত থেকে বেতন-ভাতা গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের জিওরভিত্তিতে বিনা ফিতে সাধারণ পাসপোর্ট পাবেন। ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রেও জিও অথবা এনওসির ভিত্তিতে নির্ধারিত ফি দিয়ে সাধারণ পাসপোর্ট নেওয়া যাবে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি এবং অন্য কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও জিওর ভিত্তিতে বিনা ফিতে সাধারণ পাসপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। ব্যক্তিগত ভ্রমণে জিও অথবা এনওসির ভিত্তিতে নির্ধারিত ফি পরিশোধ করে সাধারণ পাসপোর্ট নেওয়া যাবে।

পরিপত্র অনুযায়ী, ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সাধারণ ফিতে জরুরি সেবা এবং জরুরি ফিতে অতীব জরুরি সেবা নেওয়া যাবে। সরকারি সফরে বেসরকারি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হলে তাদেরও জিওর ভিত্তিতে সাধারণ পাসপোর্টের জরুরি ও অতীব জরুরি সেবা দেওয়া যাবে।

বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত নন-ডিপ্লোমেটিক কর্মকর্তা-কর্মচারীদের স্বামী বা স্ত্রী এবং ২৫ বছর বা তার কম বয়সী সন্তানদের বিনা ফিতে পাঁচ বছর মেয়াদি অফিসিয়াল পাসপোর্ট দেওয়া হবে। সরকারি চাকরিজীবী স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এনওসি প্রয়োজন হবে। মিশনে কর্মকাল শেষ হলে তাদের অফিসিয়াল পাসপোর্ট সমর্পণ করতে হবে।

অন্যদিকে, বিদেশে বাংলাদেশ মিশনে ডিপ্লোমেটিক পদমর্যাদায় কর্মরত কর্মকর্তাদের Domestic Aide- নিয়োগসংক্রান্ত সরকারি অনুমোদন যাচাই করে নির্ধারিত ফি নিয়ে পাঁচ বছর মেয়াদি অফিসিয়াল পাসপোর্ট দেওয়ার বিধান রাখা হয়েছে। মিশনে কর্মকাল শেষ হলে তাদেরও পাসপোর্ট সমর্পণ করতে হবে।

নতুন নির্দেশনায়, অফিসিয়াল পাসপোর্টের সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে কোনো কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে নির্ধারিত মেয়াদ ও অবসরোত্তর ছুটি (পিআরএল) শেষ হওয়ার তারিখের মধ্যে যেটি পরে হবে, সেই তারিখ পর্যন্ত অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করা হবে। পিআরএল চলাকালে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা অফিসিয়াল পাসপোর্ট পরিবর্তন করে সাধারণ পাসপোর্ট নিতে পারবেন।

পরিপত্রে আরও বলা হয়েছে, ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের অফিসিয়াল পাসপোর্ট পাওয়ার প্রাধিকার থাকা কর্মকর্তাদের প্রাধিকার বহাল থাকা অবস্থায় শুধু অফিসিয়াল পাসপোর্টই ইস্যু করা হবে। সাধারণ পাসপোর্ট নিতে হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।

জিও ও এনওসির সঠিকতা যাচাইয়ের জন্য প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে একজন ফোকাল পয়েন্ট এবং একজন বিকল্প ফোকাল পয়েন্ট নির্ধারণ করতে বলা হয়েছে। তাদের পদবি, টেলিফোন, মোবাইল ফোন নম্বর ও ই-মেইলসহ হালনাগাদ তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

এছাড়া জারি করা জিও ও এনওসি ইস্যুকারী কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফোকাল পয়েন্ট পরিবর্তন হলে তথ্যও তাৎক্ষণিকভাবে হালনাগাদ করতে হবে।

এর আগে অফিসিয়াল ও সাধারণ পাসপোর্ট ইস্যু সংক্রান্ত জারি করা পরিপত্র, আদেশ ও নির্দেশনাগুলো সমন্বয় ও সংশোধন করে নতুন এই পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রটি জারির তারিখ থেকেই কার্যকর হবে।

Views: 205

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মিরসরাইয়ে নির্মাণাধীন  তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের

মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের

by admin
November 22, 2026
0
5

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন একটি তোরণ ধসে বোরহান উদ্দিন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢালাইয়ের মাত্র...

ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

by admin
November 22, 2026
0
9

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে একটি নির্মাণাধীন ভবন থেকে তিনটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে...

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে

by admin
November 22, 2026
0
7

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল ​জয়পুরহাট জেলা প্রতিনিধি- ​"মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সশস্ত্র বাহিনী জাতির অহংকার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ...

এইটাই আমার অহংকার – —

এইটাই আমার অহংকার – —

by admin
November 22, 2026
0
11

এইটাই আমার অহংকার - ------------------------------------ তুমি নিশ্চিত থেকো তোমাকে আমার টানে আমার কাছে ফেরত আসতেই হবে, এইটাই আমার সবচাইতে বড়...

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

by admin
November 22, 2026
0
309

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতে তৎপরতা শুরু করেছেন দেশটিতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। তার দেশে ফেরার...

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

by admin
November 22, 2026
0
33

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম। ওই বক্তব্যে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের November 22, 2026
  • ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার November 22, 2026
  • জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে November 22, 2026
  • এইটাই আমার অহংকার – — November 22, 2026
  • দুর্নীতিমুক্ত প্রশাসন ও সর্বজনীন মন্ত্রিসভা গঠনের দাবি বাংলাদেশ ঐক্য পার্টির November 22, 2026
  • হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক November 22, 2026
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় November 22, 2026
  • ২৪ ঘণ্টায় ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান November 22, 2026
  • ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন November 22, 2026
  • ইতিহাসে বড় সংকটে পোশাক খাত, এক বছরেই ক্রয়াদেশ কমেছে ১৮৭ কোটি ডলার November 22, 2026
  • ইসলামী ব্যাংকের বোর্ড গঠনে ২৪ ঘণ্টার আলটিমেটাম November 22, 2026
  • আমি আমাকে ফেরত চাই- — November 22, 2026
  • চলমান অস্থিরতায় ১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২ কোটি ডলার November 22, 2026
  • বিয়ের জন্য চাকরিজীবী পাত্রী খুঁজছেন ৪০ লাখ টাকা আয় করা যুবক! November 22, 2026
  • ‘মা, আমি দুটি শিশুকে বাঁচিয়েছি’, আগুন থেকে ফিরেই মাকে বার্তা কিশোরীর November 22, 2026
  • বাংলাদেশ কি তবে সত্যিই চীনের সহযোগিতায় ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে? November 22, 2026
  • আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়াধীন: আইনমন্ত্রী November 22, 2026
  • সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের November 22, 2026
  • মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ, খোলা হলো দলীয় কার্যালয় November 22, 2026
  • পুরোনো স্বর্ণের গহনা বিক্রি ও বদলে নতুন নিয়ম November 22, 2026
  • ১০ মাসে স্বর্ণের দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা November 22, 2026
  • নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি এইচআরসিবিএম’র November 21, 2026
  • “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত November 21, 2026
  • কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার November 21, 2026
  • পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল November 21, 2026
  • সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে স্থানীয় জনগণের পাশে রামগড় ৪৩ বিজিবি November 21, 2026
  • গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন লক্ষাধিক মুসল্লি November 21, 2026
  • শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত November 21, 2026
  • রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক November 21, 2026
  • নলডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি November 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মিরসরাইয়ে নির্মাণাধীন  তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের

      মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের

      November 22, 2026
      ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

      ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

      November 22, 2026
      জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে

      জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে

      November 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d