রংপুর ব্যুরো: ছেলের ছুরিকাঘাতে মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রংপুরের পীরগাছা উপজেলার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুর হোসেন ওরফে মহুবর একই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। এলাকাবাসী বলেন, গত শুক্রবার বিকালে পারিবারিক বিষয় নিয়ে মাহাবুর হোসেনের সঙ্গে তার ছেলে হাসানুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসানুর ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এতে বাবা মাহাবুর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যরা বলেন, হাসানুরের সঙ্গে তার শ্বশুর বাড়ির স¤পর্ক ভালো ছিল না। শুক্রবার সকালে হাসানুরের শাশুড়ি তাদের বাড়িতে আসে। কিন্তু হাসানুর শাশুড়িকে অসম্মান করেন। যা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে শ্বাশুড়ির সামনেই ছেলে হাসানুরকে থাপ্পড় দেয় তার বাবা। এ বিষয়টি ভালোভাবে নেয়নি ছেলে হাসানুর। ওই সময়ই পাশে থাকা একটি ছুরি দিয়ে তার বাবার বুকে আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে সমতল পাল সম্প্রদায়ের কারুশিল্পীদের নিয়ে কর্মশালা
মোঃ হাবিব ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প সংরক্ষণ, আধুনিক নকশার সঙ্গে স্থানীয় কারুশিল্পীদের পরিচিত করা, পণ্যের মানোন্নয়ন এবং...







