মতিউর রহমান,সরিষাবাড়ি- জামালপুরঃ নিখিল বিশ্ব আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশ – সরিষাবাড়ি শাখার আহমদীয়া মুসলিম জামা’তের সহযোগী সংগঠন তাহরীকে জাদীদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ি জামা’তের প্রেসিডেন্ট হাফিজুর রহমানের সভাপতিত্বে সেঙ্গুঁয়া আহমদীয়া জামে মসজিদ প্রাঙ্গঁনে এ সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা নাযেম ছাইফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরা’ন থেকে তেলাওয়াত ও ধর্মীয় উর্দূ নযম পরিবেশন শেষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহমদীয়া মুসলিম জামা’ত ( আ:মুু্:জা) সরিষবাড়ি শাখার তাহরীকে জাদীদ সেক্রেটারী ডাঃ মোঃ মতিউর রহমান। বরকত মন্ডিত এ সভায় প্রধান মেহমান হিসেবে ধর্মীয় জ্ঞান গর্ব মূলক আলেকপাত করেন জোনাল ইনচার্জ মাওলানা মোঃ নিজাম উদ্দিন। এ সময় সাবেক মোয়াল্লেম বেলাল উদ্দিন,সরিষাবাড়ি জামাতের মোয়াল্লেম তাহের আহম্মদ,সাবেক মোয়াল্লেম আসাদুল্লাহ প্রমূখ নসিহত মূলক বক্তব্য রাখেন। জামাত ও তাহরীকে জাদীদের কার্যক্রম আরও গতিশীল ও মানুষের মাঝে মসীহে মাউ’দ (আ:)এঁর খাঁটি আহমদীয়াতের দাওয়াত পৌঁছে দিতে করণীয় শীর্ষক আলোক পাতও করেন বক্তারা। শুক্রবার বাদ জুমা মহতী এ সভা শুরু হয়ে দেশ জাতি ও বিশ্ব শান্তি কামনায় দোয়া শেষে সভাটি সমাপ্ত হয় বাদ আসর। সরিষাবাড়ী তথা পার্শ্ববতী অঞ্চলের ধর্মপ্রাণ আহমদী সম্প্রদায়ের মুসুল্লিগণ ও সাংবাদিক জহুরুল ইসলাম এ মহতী সভায় উপস্থিত ছিলেন।









