গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত লায়ন সংঘের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে লায়ন সংঘের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার সাবেক মেয়র ও লায়ন সংঘের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
লায়ন সংঘের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, লায়ন সংঘের পরিচালক ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক বরকত ইসলাম, কোষাধ্যক্ষ রানা ইসলাম, প্রচার সম্পাদক সোহাগ ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ছিদ্দিক আলী প্রমূখ।









