গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলার সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান ও বিএনপি নেতা দিদারুল হক। গত ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তিনি কাটাবাড়ী ইউনিয়নের ৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
মণ্ডপ পরিদর্শনের সময় বিশিষ্ট সাংবাদিক তাজুল ইসলাম প্রধানসহ প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে অর্ধশতাধিক মোটরসাইকেলের এক বিশাল শোভাযাত্রা সহকারে তিনি মণ্ডপগুলোতে উপস্থিত হন। মণ্ডপ পরিদর্শনকালে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা দিদারুল হক সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন।
শুভেচ্ছা বিনিময়কালে সাবেক চেয়ারম্যান দিদারুল হক বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার হলেও উৎসব সবার। আবহমানকাল থেকেই আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করে আসছি।” তিনি আরও বলেন, “কাটাবাড়ী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে ব্যাপারে আমরা সর্বদা আপনাদের পাশে আছি।” যেকোনো প্রয়োজনে তিনি সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
পরিদর্শনকালে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক ভক্ত ও পূজারি উপস্থিত ছিলেন।
রংপুরে প্রথমবার শারদীয় দুর্গাপূজা মÐপ পরিদর্শনে আসছেন আজ প্রধানমন্ত্রী
রংপুর ব্যুরো: প্রধানমন্ত্রীকে স্বাগত ও বরণ করে নিতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছেন রংপুরের মানুষ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়...









