আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে নওগাঁর বদলগাছীতে ৪শ দরিদ্র ও দুঃস্থ সোনাতন ধর্মাবলম্বী মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এসব উপহার বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
সোমবার বিকাল চারটায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন উপজেলা শাখা আয়োজনে উপজেলার ৮ ইউনিয়নের অসহায় মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষকে শাড়ি-লুঙ্গি দেওয়া হচ্ছে। প্রতিবছর বদলগাছী ও মহাদেবপুরÑএই ২ উপজেলায় এ উপহার বিতরণ করা হয়। তাঁর দাবি, উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান সহ উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা ছিলেন। এর আগে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন।









