সাংবাদিক শরীফ আক্তারঃ
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিব পুর গ্রামের মোঃ আবুল কালাম এর স্ত্রী মোছাঃ বিউটি আক্তার কে জমি জমা বিরোধ এর জেরে মারধরের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায় গত ১৬/১০/২৬ ইং তারিখ প্রায় ১২.৩০ মিনিট বিউটি আক্তার এর সাথে পূর্বের বিষয় আদি নিয়ে কথার কাটাকাটি করে একই বাড়ির মৃত শমসের এর ছেলে মোঃ সালাম সহ তার লোকজন।
পরে আহত মহিলা কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।এই ঘটনার বিউটি আক্তার বাদী হয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দ্বায়েল করেন প্রতিপক্ষ মোঃ সালাম সহ ৫ জনের নাম উল্লেখ করে।
এই খবর শুনে আসামি পক্ষ ক্ষিপ্ত হয়। প্রাণনাশের হুমকি দিচ্ছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন এর পদক্ষেপ কামনা করছে ভুক্তভোগী অভিযোগের বাদী ও তার পরিবারবর্গ লোকজন। প্রকাশ থাকে যে উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা… চলবে।







